সলঙ্গায় আ.লীগ নেতা আসলাম বিস্ফোরক মামলার আসামী হয়ে দাপিয়ে বেড়াচ্ছে এলাকা
- আপডেট সময় : ১১:০৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ১০৫ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক আহসান হাবিব আসলাম সদর থানার বিস্ফোরক মামলার আসামী হয়ে দাপিয়ে বেড়াচ্ছে এলাকা। দাম্ভিক নেতা আসলাম আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে বিএনপি নেতা কর্মিদের তুচ্ছ তাচ্ছিল্য করতেন। এমপি আব্দুল আজিজ এর কাছের লোক হওয়ায় সহজেই বিএনপি নেতাকর্মিদের নামে দিত মিথ্যা মামলা থানার সাথে সুসম্পর্ক হওয়ায় সহজেই বিএনপি নেতাকর্মিদের গ্রেপ্তার করাতেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/21/আলমডাঙ্গায়-ব্যাংক-এলাকা/
এছাড়াও ইউনিয়ন পরিষদ নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপিতে তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন। ২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকার পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। ২০২৬ সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি এলাকায় দাপিয়ে বেড়াচ্ছেন।
মামলা সূত্রে আরও জানা যায়, গত বছর ২৯ জুলাই ২০২৫ ইং তারিখে সিরাজগঞ্জ পৌরসভার বাসিন্দা মোঃ আব্দুর রহিম (৩৫) পিতা-মৃত তমিজুল ইসলাম, সদর থানায় একটি বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। মামলায় সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না , সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী, ঘুড়কা ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আহসান হাবিব আসলাম সহ ৫১ জনের নাম উল্লেখ্য করে এ মামলা টি দায়ের করা হয়েছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/21/ছাতকে-অসহায়-ও-ক্ষতিগ্রস/
মামলায় উল্লেখ্য করা হয়েছে ৩১/১২/২০২৩ সালে বিকাল ৩ টার দিকে সিরাজগঞ্জ পৌরসভার রামগাতী ১৩ নং ওয়ার্ডের মোঃ আব্দুর রহিমের বাড়িতে। ১নং আসামীর নির্দেশে বসত ঘরে হামলা চালায় ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এবং বসত ঘরে অনুপ্রবেশ করে আব্দুর রহিমকে টেনে হিঁচড়ে বাড়ির উঠানে এলোপাাতাড়ি ভাবে মারপিট করে পাঁচ লক্ষ টাকার ক্ষতিসাধন করে । গুরুতর জখম করে ও হত্যার উদ্দেশ্যে শ্বাসরুদ্ধ করে।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান মুঠোফোনে জানান, ইতিমধ্যেই মামলাটি বিজ্ঞ আদালতে চার্জশিট দেয়া হয়েছে, আর কেউ যদি মামলার আসামী হয়ে প্রকাশ্যে ঘুরে বেড়ায় তাহলে তাকে অবশ্যই গ্রেফতার করা হবে।




















