টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যুব জাগরণের ডাক জামায়াতের
- আপডেট সময় : ১২:৩২:১০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে রাজধানীর আল ফালাহ মিলনায়তনে। শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত যুব প্রতিনিধিরা অংশ নেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং অনুষ্ঠান পরিচালনা করেন বিভাগের সদস্য সচিব মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/23/নির্ধারিত-সময়েও-ব্যয়ের/
এ সময় উপস্থিত ছিলেন ডা. মো. ফখরুদ্দিন মানিক, কামাল হোসেন এমপি, মুহাম্মদ ইয়াসিন আরাফাত, ড. মোবারক হোসাইন, শেখ মঞ্জুরুল হক রাহাত এমপি এবং ইফসুর সেক্রেটারি জেনারেল ড. মোস্তফা ফয়সাল পারভেজসহ কেন্দ্রীয় নেতারা। প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার বলেন, যুব সমাজের মাঝে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে এ ধরনের সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি তরুণদের তাকওয়া, আত্মশুদ্ধি ও নৈতিকতার মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর আহ্বানে তরুণ সাহাবিরা দ্বীনের জন্য সাহসিকতার সঙ্গে আত্মত্যাগ করেছিলেন। ইতিহাস সাক্ষ্য দেয়, ইসলামের প্রতিটি জাগরণে যুবকরাই ছিল অগ্রণী শক্তি। তিনি আরও বলেন, তারুণ্য মানেই শক্তি, সাহস ও সম্ভাবনা। যুবকরাই পারে সমাজকে ধ্বংসের পথ থেকে উন্নয়ন ও কল্যাণের পথে ফিরিয়ে আনতে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/23/সরকারের-ব্যর্থতায়-দেশজু/
সভাপতির বক্তব্যে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের কার্যক্রম দিন দিন বিস্তৃত হচ্ছে। তিনি যুব সমাজকে মানবিক, সামাজিক ও কল্যাণমূলক কাজে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও রাহাজানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, আদর্শবান ও সুসংগঠিত যুবসমাজই ভবিষ্যতের যোগ্য নেতৃত্ব তৈরি করতে পারে।


























