আজ মিলবে ৩ জুনের আন্তঃনগর ট্রেনের ফিরতি টিকিট
- আপডেট সময় : ১১:২৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল আজহা শেষে রাজধানীতে ফেরা যাত্রীদের যাত্রা সহজ করতে আগাম টিকিট বিক্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে আজ রোববার (২৪ মে) বিক্রি করা হবে আগামী ৩ জুন চলাচলকারী আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/23/গাবতলীর-হাটে-উঠেছে-৫টি-দু/
রেলওয়ে সূত্র জানিয়েছে, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। এরপর দুপুর ২টা থেকে পাওয়া যাবে পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট। যাত্রীসেবার সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
ঈদ উপলক্ষে ঘোষিত বিশেষ ব্যবস্থাপনা অনুযায়ী, ৩১ মে চলাচলকারী ট্রেনের টিকিট বিক্রি হয়েছে ২১ মে, ১ জুনের টিকিট ২২ মে এবং ২ জুনের টিকিট বিক্রি হয়েছে ২৩ মে। আগামী ২৫ মে বিক্রি করা হবে ৪ জুনের ট্রেনের টিকিট।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/23/ঈদযাত্রায়-যমুনা-সেতুতে/
রেলওয়ে আরও জানিয়েছে, ঈদ স্পেশাল ব্যবস্থাপনায় কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না। একজন যাত্রী একসঙ্গে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে একাধিক আসনের টিকিট সংগ্রহ করলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় উল্লেখ করতে হবে।


























