ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

গরু কিনলেই ফ্রি খাসি, উত্তরার হাটে বাড়তি আকর্ষণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৫৮:৫১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চকচকে কালো রঙের বিশালদেহী একটি গরু এবং তার পাশেই বাঁধা একটি খাসি—এই দুটি প্রাণী এখন রাজধানীর উত্তরার দিয়াবাড়ি কোরবানির হাটের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। রোববার (২৪ মে) দুপুরে দিয়াবাড়ি কোরবানির হাটের ১ নম্বর হাসিল ঘরের কাছে দেখা যায় বিশাল গরুটি। হাটে আসা মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে গরুটি, যার নাম রাখা হয়েছে ‘কালা মানিক’।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/25/জাতীয়-ঈদগাহে-ঈদের-প্রধা/

গরুটির মালিক সোহাগ মৃধা। তিনি পটুয়াখালীর মির্জাগঞ্জ থেকে গরুটি নিয়ে এসেছেন। তার চাচা মজিবর জমাদ্দার জানান, কালা মানিকের দৈর্ঘ্য প্রায় ১২ ফুট, উচ্চতা ৬ ফুট এবং ওজন প্রায় ৪৫ মণ বা ১ হাজার ৮০০ কেজি। সাত বছর ধরে গরুটিকে বাড়িতে লালনপালন করা হয়েছে।

গরুটির পাশে থাকা খাসিটি আলাদাভাবে বিক্রি করা হবে না বলেও জানান তারা। মজিবর জমাদ্দারের ভাষ্য, যে ব্যক্তি ‘কালা মানিক’ কিনবেন, তাকে উপহার হিসেবে খাসিটি দেওয়া হবে। খাসিটির ওজন প্রায় ৫০ কেজি। পরে বিকেলে সোহাগ মৃধা জানান, গরুটির দাম চাওয়া হচ্ছে ২২ লাখ টাকা। তবে ২০ লাখ টাকা পেলেই তারা গরুটি বিক্রি করতে রাজি আছেন। ইতোমধ্যে ১৯ লাখ টাকা পর্যন্ত দর উঠেছে বলেও জানান তিনি।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/25/বৈরী-আবহাওয়ায়-পাটুরিয়/

এদিকে রাজধানীতে আনুষ্ঠানিকভাবে কোরবানির পশুর হাট শুরু হয়েছে। এ বছর ঢাকা উত্তর সিটি করপোরেশনঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মিলিয়ে ২১টি অস্থায়ী পশুর হাটের অনুমোদন দেওয়া হলেও বসেছে ২০টি হাট। দুই সিটিতে ১০টি করে অস্থায়ী হাট পরিচালিত হচ্ছে। অস্থায়ী হাটের পাশাপাশি রাজধানীর স্থায়ী পশুর হাট গাবতলী ও সারুলিয়াতেও জমে উঠেছে কেনাবেচা।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/25/তেজগাঁওয়ে-প্রধানমন্ত্র/

অন্যদিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে আনা এক জোড়া বিশাল গরুও ক্রেতাদের দৃষ্টি কাড়ছে। পাইকার আক্তার ব্যাপারী জানান, সাড়ে তিন বছর ধরে লালনপালন করা গরু দুটির গঠন ও রঙে এতটাই মিল যে অনেকেই এগুলোকে ‘যমজ গরু’ মনে করছেন। তিনি বলেন, শুরুতে গরু দুটির দাম ২৫ লাখ টাকা চাওয়া হলেও এখন ২০ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করতে রাজি আছেন।

নিউজটি শেয়ার করুন

গরু কিনলেই ফ্রি খাসি, উত্তরার হাটে বাড়তি আকর্ষণ

আপডেট সময় : ০১:৫৮:৫১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬