ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

ঈদ শেষে কর্মস্থলে ফেরা: স্বস্তি মহাসড়কে, দুর্ভোগ কাউন্টারে

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০২:০৮:৩২ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ। সোমবার ভোর থেকেই সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর ও কড্ডার মোড় এলাকায় ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই এসব এলাকায় নারী, শিশু ও বৃদ্ধসহ বিভিন্ন বয়সী যাত্রীরা দীর্ঘ সময় বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকেন। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা দূরপাল্লার বাসে আসন না থাকায় স্থানীয় কাউন্টার ও মোড়ে যাত্রীচাপ বাড়ে। পরিবহন সংকটের কারণে অনেক যাত্রী ট্রাক, পিকআপ ভ্যান এমনকি মোটরসাইকেলে করেও ঢাকার পথে রওনা হচ্ছেন। কর্মস্থলে সময়মতো পৌঁছাতে বাধ্য হয়ে তারা বাড়তি খরচ ও ঝুঁকি নিয়েই যাত্রা করছেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/30/বগুড়ায়-জুতাপেটার-ঘটনায/

যাত্রীদের প্রধান অভিযোগ অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে। তাদের দাবি, স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত ভাড়া নেওয়া হচ্ছে। এক যাত্রী জানান, সিরাজগঞ্জ থেকে ঢাকার ভাড়া সাধারণত ৪০০ টাকা হলেও এখন ৭০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। তবে পরিবহন শ্রমিকরা এ অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, ঈদের পর অনেক বাস খালি অবস্থায় ফিরেছে, ফলে পরিচালন ব্যয় বেড়েছে। তবে সরকার নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ সঠিক নয় বলে তারা জানান।

এদিকে যাত্রীদের চাপ থাকলেও এবারের ঈদ-পরবর্তী ফিরতি যাত্রায় সবচেয়ে বড় স্বস্তির বিষয় হলো মহাসড়কে যানজট না থাকা। যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক থেকে হাটিকুমরুল পর্যন্ত কোথাও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়নি। হাইওয়ে পুলিশ জানায়, ঈদ-পরবর্তী ফিরতি যাত্রা নির্বিঘ্ন রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সার্বক্ষণিক টহল ও নজরদারির ফলে যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/30/তারেক-রহমানের-আগমন-ঘিরে-স/

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি জানান, এখন পর্যন্ত বড় কোনো যানজটের ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তবে সাধারণ যাত্রীরা বলছেন, যানজট না থাকলেও পরিবহন সংকট ও অতিরিক্ত ভাড়া আদায়ের সমস্যা সমাধানে আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঈদ শেষে কর্মস্থলে ফেরা: স্বস্তি মহাসড়কে, দুর্ভোগ কাউন্টারে

আপডেট সময় : ০২:০৮:৩২ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬