হৃদরোগে আক্রান্ত রামিসার বাবাকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা
- আপডেট সময় : ০৩:২০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসা আক্তারের বাবা হান্নান মোল্লা হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।
পরিবারের সদস্যরা জানান, হঠাৎ তীব্র শারীরিক অসুস্থতা অনুভব করলে হান্নান মোল্লাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তাঁর চিকিৎসার দায়িত্বে আছেন ডা. তৌফিক রহমান ফারুক।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/24/আমির-হামজাকে-ঘিরে-উত্তপ্/
হান্নান মোল্লার অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে গিয়ে তাঁর ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ডা. রফিকুল ইসলাম। এ সময় তিনি চিকিৎসকদের কাছ থেকে রোগীর সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য নেন এবং সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/24/ভুল-করলে-জনগণ-ক্ষমা-করবে-ন/
চিকিৎসকরা জানিয়েছেন, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় হান্নান মোল্লার শরীরে পটাশিয়ামের ঘাটতি পাওয়া গেছে। পাশাপাশি তিনি হৃৎপিণ্ডের পর্দার প্রদাহজনিত রোগ ‘ভাইরাল পেরিকার্ডাইটিস’-এ আক্রান্ত হতে পারেন বলেও ধারণা করা হচ্ছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল রয়েছে। তবে অসুস্থতার প্রকৃত কারণ নির্ণয় এবং পরবর্তী চিকিৎসা পরিকল্পনার জন্য আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।


























