ঢাকা ০১:০৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে আনোয়ার ইব্রাহিমের মধ্যাহ্নভোজ শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজারের বেশি: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ প্রধানমন্ত্রীর ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক! মৃত অন্তত ৭, আহত ৬৭ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মুখে স্বস্তির হাসি: আলমডাঙ্গায় নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ মাদারগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত

পাকিস্তানের বান্নুতে জোড়া বিস্ফোরণ, নিহত ৭; আহত ৩

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০২:৩৯:২২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলার ওয়াজির উপবিভাগের মারকা বেরা এলাকায় পরপর দুটি বিস্ফোরণের ঘটনায় অন্তত সাতজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

শনিবার (২০ জুন) সংঘটিত এ ঘটনার তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশ কর্মকর্তা ইয়াসির আফ্রিদি। তিনি জানান, প্রথম বিস্ফোরণটি ঘটে রাস্তার পাশে পুঁতে রাখা একটি বিস্ফোরক থেকে। এতে একটি যাত্রীবাহী ভ্যান লক্ষ্যবস্তুতে পরিণত হয় এবং ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। প্রথম বিস্ফোরণের পর উদ্ধার অভিযান শুরু হলে একই স্থানে দ্বিতীয় একটি বিস্ফোরণ ঘটে। এতে উদ্ধারকাজে অংশ নেওয়া দুই ব্যক্তি নিহত হন এবং একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া তিনজন আহত হয়েছেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/20/প্রেমিকের-১৬-প্রেমিকার-১/

নিহত ও আহতদের খলিফা গুল নওয়াজ টিচিং হাসপাতাল-এ নেওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী এলাকা ঘিরে ফেলে এবং হামলার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/20/শিলিগুড়িতে-প্রবল-বৃষ্টি/

উল্লেখ্য, গত এপ্রিলেও বান্নুতে একটি আত্মঘাতী বোমা হামলায় তিন নারী ও এক শিশুসহ অন্তত পাঁচজন নিহত হন। ওই হামলায় আরও কয়েকজন আহত হয়েছিল। ফলে কয়েক মাসের ব্যবধানে আবারও বড় ধরনের বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিকে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী সম্প্রতি খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান অঞ্চলে সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করেছে। দেশটির সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, উত্তর ওয়াজিরিস্তানসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বহু সশস্ত্র সদস্যকে হত্যা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানের বান্নুতে জোড়া বিস্ফোরণ, নিহত ৭; আহত ৩

আপডেট সময় : ০২:৩৯:২২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬