ঢাকা ০১:০৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে আনোয়ার ইব্রাহিমের মধ্যাহ্নভোজ শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজারের বেশি: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ প্রধানমন্ত্রীর ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক! মৃত অন্তত ৭, আহত ৬৭ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মুখে স্বস্তির হাসি: আলমডাঙ্গায় নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ মাদারগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত

শিলিগুড়িতে প্রবল বৃষ্টির জেরে বাড়িতে জলে ডুবে একব্যক্তির মৃত্যু!

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়েছে বহু এলাকা। এরই মধ্যে ৪৬ নম্বর ওয়ার্ডের দার্জিলিং মোড়ের উজানু শিবনগর এলাকায় একব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গেছে, মৃতব্যক্তির নাম রাকেশ কুমার শাহ, মূলত বিহারের বাসিন্দা ছিলেন। গত কয়েক বছর ধরে পরিবারের সঙ্গে শিলিগুড়িতে বসবাস করছিলেন। রেগুলেটেড মার্কেটে একটি ডিমের গুদামে কাজ করতেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/20/প্রেমিকের-১৬-প্রেমিকার-১/

স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার (১৮ জুন) রাতে প্রবল বৃষ্টিতে এলাকার বেশ কয়েকটি বাড়িতে জল ঢুকে পড়ে। অনুমান করা হচ্ছে, রাকেশ বাড়িতে ঘুমিয়ে ছিলেন এবং জল ঢুকে যাওয়ার বিষয়টি টের পাননি তিনি। ফলে জলে  ডুবে মৃত্যু হয় তার।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/20/আসামে-ভয়াবহ-সড়ক-দুর্ঘট/

শুক্রবার (১৯ জুন) সকালে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে গোটা ঘটনার তদন্তে পুলিশ। এই নিয়ে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

শিলিগুড়িতে প্রবল বৃষ্টির জেরে বাড়িতে জলে ডুবে একব্যক্তির মৃত্যু!

আপডেট সময় : ১২:০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬