ঢাকা ০১:০৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে আনোয়ার ইব্রাহিমের মধ্যাহ্নভোজ শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজারের বেশি: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ প্রধানমন্ত্রীর ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক! মৃত অন্তত ৭, আহত ৬৭ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মুখে স্বস্তির হাসি: আলমডাঙ্গায় নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ মাদারগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত

মেসির ছবি এঁকে বিশ্বকাপ উন্মাদনায় মাতলেন চঞ্চল চৌধুরী

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় : ০২:৫৬:৫১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনায় যখন কাঁপছে পুরো বিশ্ব, তখন সেই আবহে নিজের প্রিয় ফুটবলারের প্রতি ভালোবাসা প্রকাশ করলেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি-এর একটি হাতে আঁকা স্কেচ শেয়ার করেন তিনি। নিখুঁত আঁচড়ে মেসির চুল, দাড়ি, চোখ এবং পরিচিত হাসি ফুটিয়ে তোলেন এই গুণী অভিনেতা।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/21/মির্জা-আবুল-বাশার-আমার-স্/

ছবির ক্যাপশনে চঞ্চল লিখেছেন, ‘আমি মেসির একটা ছবি আঁকব—এটা দেখে মেসি ভক্তরা খুশি হতেই পারেন। আঁকলাম। প্রিয় খেলোয়াড় বলে কথা! এখন লাইক-শেয়ার আপনার ব্যাপার।’ পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। ভক্ত-অনুরাগীরা অভিনেতার চিত্রাঙ্কন দক্ষতার প্রশংসা করেন। অনেকেই মন্তব্য করেন, অভিনয়ের পাশাপাশি চঞ্চল একজন প্রতিভাবান শিল্পীও।

কেউ লিখেছেন, ‘মেসি যেমন ফুটবলের জাদুকর, চঞ্চল তেমনি অভিনয়ের।’ আবার অনেকে তার শিল্পীসত্তার প্রশংসা করে মুগ্ধতা প্রকাশ করেছেন। অভিনয়ের পাশাপাশি গান ও চিত্রাঙ্কনেও দীর্ঘদিন ধরে আগ্রহ রয়েছে চঞ্চল চৌধুরীর। নিয়মিতই তিনি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির প্রতিকৃতি এঁকে সামাজিক মাধ্যমে শেয়ার করেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/20/ব্রাজিল-আর্জেন্টিনা-ভিন্/

এর আগে তার তুলিতে ফুটে উঠেছে সত্যজিৎ রায়, তারিক আনাম খান, বাপ্পা মজুমদার, সালাহউদ্দিন লাভলু, রায়হান রাফী, তাসনিয়া ফারিণ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-এর মতো গুণী ব্যক্তিত্বদের প্রতিকৃতি। বিশ্বকাপের উন্মাদনার মধ্যেই মেসির প্রতি ভালোবাসা প্রকাশ করে চঞ্চল চৌধুরী আবারও প্রমাণ করলেন, তিনি শুধু অভিনয়ের মঞ্চেই নয়, শিল্পের ক্যানভাসেও সমান স্বচ্ছন্দ।

নিউজটি শেয়ার করুন

মেসির ছবি এঁকে বিশ্বকাপ উন্মাদনায় মাতলেন চঞ্চল চৌধুরী

আপডেট সময় : ০২:৫৬:৫১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬