ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক! মৃত অন্তত ৭, আহত ৬৭ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মুখে স্বস্তির হাসি: আলমডাঙ্গায় নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ মাদারগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত ইউপি চেয়ারম্যানের কিশোরগ্যাং কর্তৃক হামলার শিকার চ্যানেল ওয়ান’র রিপোর্টার অপু রংপুর নগরজুড়ে ঝুলন্ত অবৈধ তারের জঞ্জাল, নানা ঝুঁকিসহ ভয়ংকর দুর্ঘটনার আশংকা নান্দাইলে ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ওয়ালীউল্লাহর মতবিনিময় সভা রায়গঞ্জে সোনাখাড়া ইউনিয়নে টিআর-কাবিটা-কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ  ময়নাগুড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা বাসের ! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৫

মির্জা আবুল বাশার আমার স্বামী নন, দাবি চিত্রনায়িকা ববির

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় : ০২:৪৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতারণার একাধিক অভিযোগে গ্রেপ্তার হওয়া বিটিএল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা আবুল বাশারকে ঘিরে ছড়িয়ে পড়া গুঞ্জনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি

শনিবার রাজধানীর মিন্টো রোডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, চাকরি দেওয়ার প্রতিশ্রুতি, ব্যবসায় বিনিয়োগ, গাড়ি কেনাবেচা এবং কোরবানির পশু কেনার নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে মির্জা আবুল বাশারকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/20/বাথরুমের-পেছনের-গোপন-আস্/

এ ঘটনার পর কয়েকটি অনলাইন মাধ্যমে দাবি করা হয়, গ্রেপ্তার হওয়া ওই ব্যবসায়ী নাকি চিত্রনায়িকা ববির স্বামী। বিষয়টি নিয়ে শনিবার রাতেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি বিবৃতি দেন এই অভিনেত্রী। ববি স্পষ্ট ভাষায় বলেন, তাকে জড়িয়ে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা এবং ভিত্তিহীন। তিনি অভিযোগ করেন, ভিউ বাড়ানো এবং তার সম্মানহানি করতেই একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব তথ্য প্রচার করছে।

ফেসবুক পোস্টে ববি লেখেন, বিভিন্ন গণমাধ্যমে কোথাও তাকে ‘স্ত্রী’, আবার কোথাও ‘কথিত স্ত্রী’ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ অসত্য। তিনি আরও বলেন, যদি তিনি কখনো বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন, তাহলে নিজেই সেটি সবার সামনে প্রকাশ করবেন। চিত্রনায়িকা ববি জানান, ভুয়া সংবাদ প্রচার করে তাকে হেয় করার চেষ্টা করা হচ্ছে এবং এ ধরনের তথ্য প্রকাশকারীদের বিরুদ্ধে তিনি প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/20/ব্রাজিল-আর্জেন্টিনা-ভিন্/

এদিকে পুলিশ জানিয়েছে, গাড়ি কেনাবেচার নামে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন মির্জা আবুল বাশার। গোপন সংবাদের ভিত্তিতে গুলশানের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ দাবি করেছে, গ্রেপ্তার এড়াতে তিনি বাসার ভেতরে বিশেষভাবে তৈরি একটি গোপন সুড়ঙ্গসদৃশ স্থানে আত্মগোপন করেছিলেন।

উল্লেখ্য, চিত্রনায়িকা ববিকে সর্বশেষ ঈদে মুক্তিপ্রাপ্ত তছনছ সিনেমায় দেখা গেছে। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করেছেন মুন্না খান

নিউজটি শেয়ার করুন

মির্জা আবুল বাশার আমার স্বামী নন, দাবি চিত্রনায়িকা ববির

আপডেট সময় : ০২:৪৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬