স্ত্রীর মৃত্যুর মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে
- আপডেট সময় : ০৩:৩২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
স্ত্রীর আত্মহত্যার ঘটনায় দায়ের করা মামলায় ছোট পর্দার অভিনেতা জাহের আলভীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন অভিনেতা জাহের আলভী। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্র জানায়, শুনানিতে আলভীর পক্ষের আইনজীবীরা দাবি করেন, এ ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই এবং ব্যক্তিগত বিরোধের জেরে তাকে হয়রানিমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে। তবে বাদীপক্ষ জামিনের বিরোধিতা করে আদালতে বক্তব্য উপস্থাপন করেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/16/দুই-হত্যা-মামলায়-সাবেক-ম/
গত ১ মার্চ রাজধানীর মিরপুরে নিজ বাসা থেকে অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে এবং তদন্ত শুরু করে।
এ ঘটনায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় জাহের আলভী এবং তার মা নাসরিন সুলতানা শিউলিকে আসামি করা হয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/18/ঐশ্বরিয়াকে-আন্টি-বলেই/
মামলার অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও মানসিক নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।তবে মামলার বিষয়ে আসামিপক্ষের দাবি, অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই এবং তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হবে।বর্তমানে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

























