ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আগুন থেকে বাঁচতে ভবন থেকে ঝাঁপ, লখনৌতে নিহত ১১ আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য চোরাইকৃত মোটরসাইকেলসহ গ্রেফতার পদ্মা নদীতে চাঁদাবাজির সময় দুই যুবক আটক, নগদ টাকা ও ট্রলার জব্দ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফল, ৬০ দিনের রোডম্যাপে সমঝোতা: শেহবাজ শরিফ আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী বিতর্কের মুখে তিন ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর বিচারাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র: খন্দকার মোঃ আছাদুজ্জামান ২৩ জুন সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি নজরুল বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ মাদারীপুরে চলাচলের পথ বন্ধের অভিযোগে সরকারি কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষের বিরুদ্ধে মামলা

২৩ জুন সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:২২:১৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে মঙ্গলবার সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে দলটি। সোমবার দুপুরে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/22/সাইফুল্লাহ-হত্যাকাণ্ডে-ব/

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের সব জেলা ও মহানগর শাখাকে মঙ্গলবার বিকেল ৫টায় বিক্ষোভ সমাবেশ আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে। এনসিপি বলছে, অতীতে সংঘটিত গুম, খুন ও গণহত্যার ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনার দাবিতেই এই কর্মসূচি পালন করা হবে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/22/নজরুল-বিশ্ববিদ্যালয়ে-গা/

অন্যদিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি। সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে একই দিনে বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোটও।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/21/না-ফেরার-দেশে-বীর-মুক্তিয-2/

ফলে ২৩ জুনকে ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক কর্মসূচি ও নিরাপত্তা প্রস্তুতি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিভিন্ন দলের সমান্তরাল কর্মসূচির কারণে মঙ্গলবারের রাজনৈতিক পরিস্থিতি বিশেষ গুরুত্ব বহন করছে।

নিউজটি শেয়ার করুন

২৩ জুন সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি

আপডেট সময় : ০৪:২২:১৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬