রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আলমডাঙ্গায় ৭০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩ জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬  মদিনার পবিত্রতা ও নিরাপত্তা নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না: ছারছীনার পীর ছাহেব বাকৃবির উদীচী ঘাটে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ ডিলার আটক ধামরাইয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সন্তানের সাফল্যে গর্বিত পুলিশ পরিবার, চুয়াডাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চুয়াডাঙ্গায় অবৈধভাবে গ্যাস বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে উল্টো পথে বাস, ঝুঁকিতে ১৪০০ শিক্ষার্থী শিক্ষকদের শ্রদ্ধা জানাতে ‘হেলেন কেলার’ নাটকের বিশেষ মঞ্চায়ন হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ঝড় তুলল দৃশ্যম ৩
/ ১৪ বার
প্রকাশিত : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ২:৪৮ অপরাহ্ন

এক দশক আগে মাত্র ৫ কোটি ৮৫ লাখ রুপি দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল সেই ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি এবার মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে বড় সাড়া ফেলেছে। অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’ শুক্রবার ২ অক্টোবর গান্ধীজয়ন্তীর ছুটিতে মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী আয় করেছে ৯৫ কোটি ১০ লাখ রুপি।

ভারতের বাজারে সিনেমাটির নিট আয় হয়েছে ৬৬ কোটি ৭৫ লাখ রুপি। মোট আয় ৮০ কোটি ১০ লাখ রুপি। আর ভারতের বাইরে থেকে এসেছে আরও প্রায় ১৫ কোটি রুপি।

এই আয় দিয়ে অজয় দেবগনের ক্যারিয়ারে সবচেয়ে বড় উদ্বোধনী আয়ের রেকর্ড গড়েছে ‘দৃশ্যম ৩’। এর আগে অজয়ের সবচেয়ে বড় ওপেনার ছিল ২০২৪ সালের ‘সিংহাম এগেইন’। ছবিটি মুক্তির প্রথম দিনে ভারতে নিট আয় করেছিল প্রায় ৪৩ কোটি ৫০ লাখ রুপি।

অজয়ের অন্যান্য বড় ওপেনারের মধ্যে রয়েছে ‘সিংহাম রিটার্নস’ ৩২ কোটি ১০ লাখ রুপি ‘গোলমাল এগেইন’ ৩০ কোটি ১৫ লাখ রুপি এবং ‘রেইড ২’ ১৯ কোটি ২৫ লাখ রুপি।

শুধু অজয় দেবগনের ব্যক্তিগত রেকর্ড নয় হিন্দি সিনেমার বড় উদ্বোধনী আয়ের তালিকাতেও জায়গা করে নিয়েছে ‘দৃশ্যম ৩’। ৬৬ কোটি ৭৫ লাখ রুপি নিট আয় করে প্রথম দিনের ব্যবসায় এটি শাহরুখ খানের ‘পাঠান’ ও রণবীর কাপুরের ‘অ্যানিমেল’-এর উদ্বোধনী আয়কে ছাড়িয়ে গেছে। ‘পাঠান’ প্রথম দিনে ৫৭ কোটি এবং ‘অ্যানিমেল’ প্রায় ৬৩ কোটি রুপি আয় করেছিল।

মুক্তির আগেই অবশ্য ‘দৃশ্যম ৩’ নিয়ে দর্শকের আগ্রহের আভাস পাওয়া গিয়েছিল। ২৭ সেপ্টেম্বর শুরু হওয়া অগ্রিম টিকিট বিক্রিতে মুক্তির আগেই ৫০ কোটি রুপি ছাড়িয়ে যায়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয় ১৩ লাখের বেশি টিকিট আগাম বিক্রি হয়েছিল।

মুক্তির প্রথম দিনে ভারতে সিনেমাটির ১৫ হাজার ৭৫৯টির বেশি শো হয়েছে। সকালে আসন পূর্ণতার হার ছিল ৪৬ দশমিক ৩৮ শতাংশ। দুপুরে তা বেড়ে ৭০ দশমিক ১৫ শতাংশ এবং সন্ধ্যায় ৭৫ দশমিক ৩১ শতাংশে পৌঁছায়। রাতে আসন পূর্ণতার হার ছিল ৭৬ দশমিক ৪৬ শতাংশ। পুরো দিনের গড় ছিল ৬৭ দশমিক ৮ শতাংশ।

অথচ মুক্তির আগে বাণিজ্য বিশ্লেষকদের অনেকেই প্রথম দিনে ২৫ থেকে ৩০ কোটি রুপি আয়ের সম্ভাবনা দেখেছিলেন। শেষ পর্যন্ত সেই হিসাবের দ্বিগুণেরও বেশি ব্যবসা করেছে সিনেমাটি।

২০১৫ সালে মুক্তি পাওয়া প্রথম ‘দৃশ্যম’ প্রথম দিনে আয় করেছিল মাত্র ৫ কোটি ৮৫ লাখ রুপি। পরে সিনেমাটি বিশ্বব্যাপী প্রায় ১১০ কোটি রুপি আয় করে। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘দৃশ্যম ২’ প্রথম দিনে আয় করেছিল ১৫ কোটি ৩৮ লাখ রুপি। শেষ পর্যন্ত বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়ায় প্রায় ৩৪২ কোটি রুপিতে।

সেই ধারাবাহিকতায় তৃতীয় কিস্তির প্রথম দিনের ভারতীয় নিট আয় ৬৬ কোটি ৭৫ লাখ রুপি। অর্থাৎ প্রথম কিস্তির উদ্বোধনী আয়ের তুলনায় কয়েক গুণ বেশি আয় করেছে সিনেমাটি।

‘দৃশ্যম ৩’-এ আবারও দর্শকের সামনে এসেছে বিজয় সালগাঁওকর চরিত্রটি। পরিবারের সদস্যদের রক্ষা করতে পুলিশের তদন্তকে বুদ্ধি দিয়ে মোকাবিলা করা এই চরিত্র আগের দুই কিস্তিতেও দর্শকের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছিল।

তৃতীয় কিস্তিতে বিজয়ের প্রতিপক্ষ এসপি রাজবীর সিং তোমর চরিত্রে অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত। মীরা দেশমুখ চরিত্রে আবারও দেখা গেছে তাবুকে। অজয় দেবগনের সঙ্গে রয়েছেন শ্রিয়া শরণ ইশিতা দত্ত মৃণাল যাদব ও প্রকাশ রাজ। সিনেমাটি পরিচালনা করেছেন অভিষেক পাঠক।

প্রথম দিনের বক্স অফিস সাফল্যের পর এখন নজর দ্বিতীয় ও তৃতীয় দিনের ব্যবসার দিকে। প্রথম সপ্তাহ শেষে সিনেমাটির মোট আয় কত দাঁড়ায় সেটিই হবে ‘দৃশ্যম ৩’-এর বাণিজ্যিক সাফল্যের পরবর্তী বড় হিসাব।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ