ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মাসুদ পারভেজ রাসেল দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২,২১৬ টাকা বৃদ্ধি উতরপ্রদেশের যমুনায় নৌকাডুবি! নিখোঁজ ৬ হাউসপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মাসুদ পারভেজ রাসেল ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ আধুনিক ডেইরি ব্যবস্থাপনায় নারী খামারিদের প্রশিক্ষণ দিল ব্র্যাক ‘প্রথম ভালোবাসা নিয়ে ভাইরাল হতে চাই না,’ জানালেন তানজিয়া জামান মিথিলা মেরির মূর্তি অবমাননা বিজেপির জয়ে বিএনপি নেতার অভিনন্দন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

উত্তরপ্রদেশের কলেজে সহপাঠীর হাতেই খুন ছাত্র ! তীব্র উত্তেজনা 

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১১:৫৮:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬ ১০১ বার পড়া হয়েছে

উত্তরপ্রদেশের কলেজে সহপাঠীর হাতেই খুন ছাত্র ! তীব্র উত্তেজনা 

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের উত্তরপ্রদেশের বারাণসীর এক কলেজে ২৩ বছর বয়সি ছাত্রকে দিনদুপুরে গুলি করে খুনের ঘটনায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। শুক্রবার (২০ মার্চ ) সকালে কলেজের করিডোরে সূর্য প্রতাপ সিং নামে ওই ছাত্রকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালায় তাঁরই সহপাঠী মনজিৎ চৌহান। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সূর্যকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/23/ঈদের-দিনে-রক্তাক্ত-ছত্রপ/

এই ঘটনার প্রতিবাদে অগ্নিগর্ভ হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। উত্তেজিত ছাত্ররা প্রধান ফটক আটকে ভাঙচুর চালায় এবং বেশ কয়েকজন শিক্ষককে হেনস্তা করে বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ব্যক্তিগত শক্রতার জেরেই এই হত্যাকান্ড।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/23/আলমডাঙ্গায়-এসএসসি-৮৯-ব/

এদিকে, একমাত্র ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন বাবা ঋষিদেব সিং। ক্ষুব্ধ পরিবারের দাবি, নৃশংসভাবে তাঁদের ছেলেকে মারা হয়েছে, একইভাবে অভিযুক্তের ” এনকাউন্টার ” করতে হবে। বিচার না পাওয়া পর্যন্ত ছেলের শেষকৃত্য করতেও অস্বীকার করেছেন তিনি। বারাণসীর পুলিশ কমিশনার মোহিত আগরওয়াল জানিয়েছেন, অভিযুক্ত মনজিৎ চৌহান ও তাঁর সঙ্গী অণুজ ঠাকুরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘাতক পিস্তলটি উদ্ধার হলেও অভিযুক্তরা এখনও পলাতক। সিসিটিভি ফুটেজ দেখে তল্লাশি চালানো হচ্ছে। তবে কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠানে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকল ছাত্ররা, তা নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

নিউজটি শেয়ার করুন

উত্তরপ্রদেশের কলেজে সহপাঠীর হাতেই খুন ছাত্র ! তীব্র উত্তেজনা 

আপডেট সময় : ১১:৫৮:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬