কবি নজরুলের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন দুই প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০১:৫৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে ময়মনসিংহে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করতে আসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ইয়াসের খান চৌধুরী, এমপি।
শনিবার (০৪ এপ্রিল ২০২৬)ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ে উক্ত দুই প্রতিমন্ত্রী পরিদর্শনে আসেন। এসময় তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখেন। পরিদর্শনকালে তাদের সাথে ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের মাননীয় সংসদ সদস্য এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিন্ডিকেট সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। এসময় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ হতে সম্মানিত অতিথিবৃন্দকে উষ্ণ অভিনন্দন জানিয়ে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/22/ভিসির-গেইটে-যত-লাথি-মারা-হ/
এরপর উপাচার্যের অফিস কক্ষ সংলগ্ন কনফারেন্স কক্ষে মাননীয় প্রতিমন্ত্রীগণকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম নিজে হাতে তাদের হাতে ক্রেস্ট তুলে দেন। এপর্যায়ে পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক মো. হাফিজুর রহমান প্রজেক্টরের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস, একাডেমিক ও অবকাঠামোগত বিভিন্ন বিষয় প্রদর্শন করেন। আলাপকালে প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও জনাব ইয়াসের খান চৌধুরীর প্রতি সহযোগিতার আহ্বান জানান।দুই প্রতিমন্ত্রীই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সবধরণের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এসময় ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিন্ডিকেট সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, ‘আমরা দুইজন গুরুত্বপূর্ণ প্রতিমন্ত্রীকে এই বিশ্ববিদ্যালয়ে স্বল্প সময়ের জন্য হলেও কিছুটা পরিদর্শনের ব্যবস্থা করতে পেরেছি। তবে ভবিষ্যতে অন্য কোন অনুষ্ঠানে তাঁদের দুইজনকেই অতিথি হিসেবে এই বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ।’
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/31/৭-জুন-থেকে-শুরু-হতে-পারে-এই/
উক্ত আয়োজনে উল্লেখিত ব্যক্তিবর্গসহ আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ.এইচ.এম. কামাল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমানসহ বিভাগীয় প্রধান, দপ্তরপ্রধান, প্রক্টর, প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী এবং ত্রিশাল ও ময়মনসিংহের উর্ধ্বতন কর্মকর্তাগণ।


























