নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ
- আপডেট সময় : ১১:৪৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
রাজধানীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আজ চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার গুরুত্বপূর্ণ শুনানি অনুষ্ঠিত হচ্ছে। মামলাটিতে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ মোট ২৮ জন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি নির্ধারিত রয়েছে।
আজকের শুনানিতে প্রথমে প্রসিকিউশন পক্ষ অভিযোগ গঠনের পক্ষে যুক্তি উপস্থাপন করবে। এরপর আসামিপক্ষ তাদের বিরুদ্ধে অভিযোগ থেকে অব্যাহতি (ডিসচার্জ) চেয়ে শুনানি করবে। এর আগে ১৫ এপ্রিল এই শুনানি হওয়ার কথা থাকলেও প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে তা পিছিয়ে আজকের দিন নির্ধারণ করা হয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/25/মে-দিবসে-ঢাকায়-বড়-সমাবে/
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় মোহাম্মদপুর এলাকায় গুলি চালানোর ঘটনায় মাহমুদুর রহমান সৈকত, ফারহান ফাইয়াজসহ ৯ জন নিহত হন। এতে আরও অনেকে আহত হন। এই মামলায় ২৮ জনের মধ্যে কয়েকজন গ্রেপ্তার হলেও বেশ কয়েকজন এখনো পলাতক রয়েছেন। তাদের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তারাও আছেন।


























