ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ নীলফামারীতে ভালো কাজের স্বীকৃতি পেলেন যাঁরা চুয়াডাঙ্গায় ২শ’ শিক্ষার্থীর হাতে বসুন্ধরা শুভসংঘের গাছের চারা আগুন থেকে বাঁচতে ভবন থেকে ঝাঁপ, লখনৌতে নিহত ১১ আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য চোরাইকৃত মোটরসাইকেলসহ গ্রেফতার পদ্মা নদীতে চাঁদাবাজির সময় দুই যুবক আটক, নগদ টাকা ও ট্রলার জব্দ

প্রতিশ্রুতি দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি : আখতার হোসেন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৫৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি—এনসিপির বক্তব্যে। দলটির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন অভিযোগ করেছেন, গণভোটে ‘হ্যাঁ’-এর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে এখন জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি সরকার। শনিবার রাজধানীতে জাতীয় যুবশক্তির জাতীয় সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠতার অজুহাতে সরকার জনগণের প্রত্যাশা উপেক্ষা করছে এবং জুলাইয়ের জনরায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে।

এসময় তিনি আরও দাবি করেন, সরকার গঠনের পরপরই বিপুল পরিমাণ অর্থ ছাপানো হয়েছে এবং ব্যাংক আইন পরিবর্তনের মাধ্যমে অর্থপাচারকারীদের পুনর্বাসনের চেষ্টা চলছে। তার মতে, এতে প্রমাণ হয়—ক্ষমতার পরিবর্তন হলেও নীতির পরিবর্তন হয়নি। সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের আঁতাত করে ‘ফ্যাসিবাদ’ ফিরিয়ে আনার সুযোগ দেওয়া হবে না। প্রয়োজনে সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করা হবে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/26/নানক-তাপসসহ-২৮-জনের-বিরুদ/

সভায় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনৈতিক সংকট নিয়েও তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও পরিবহন ভাড়া বৃদ্ধির মতো ইস্যুতে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। অন্যদিকে, জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলাম রাজনৈতিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে না পারলে দেশে আবারও অস্থিতিশীলতা ফিরে আসতে পারে। সভা শেষে জাতীয় যুবশক্তির ৭ সদস্যের আংশিক কমিটিও ঘোষণা করা হয়। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

প্রতিশ্রুতি দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি : আখতার হোসেন

আপডেট সময় : ১১:৫৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬