ভেজাল “ড্রিংকো” জুস কারখানায় অভিযান: ১ বছরের সাজা, ১ লাখ টাকা জরিমানা
- আপডেট সময় : ০২:৫১:১০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ৮৯ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধ কেমিক্যাল ব্যবহার করে শিশুদের জন্য ভেজাল “ড্রিংকো” জুস উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে প্রশাসন। এসময় এক ব্যক্তিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি বিএসটিআই অনুমোদনহীন ওই কারখানাটি সিলগালা করা হয়েছে।
বুধবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কলাপাড়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদিক। অভিযানে কারখানা থেকে বিপুল পরিমাণ অনুমোদনহীন কেমিক্যাল, জুস তৈরির সরঞ্জাম ও মোড়ক জব্দ করা হয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/16/নৈতিক-অবক্ষয়-রোধে-ইসলাম/
অভিযান শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে ইউএনও ইয়াসিন সাদিক বলেন, শিশু খাদ্য উৎপাদনে ক্ষতিকর ও অনুমোদনহীন কেমিক্যাল ব্যবহার করে “ড্রিংকো” তৈরি করা হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক ও ক্ষমার অযোগ্য অপরাধ। তিনি বলেন, “এসব খাদ্য শিশুদের শরীরের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ ধরনের ভেজাল পানীয় গ্রহণ করলে কিডনি, লিভারসহ শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে।”
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/16/আজ-বিক্রি-শুরু-২৬-মের-ঈদয/
তিনি আরও জানান, জনস্বাস্থ্য রক্ষায় ভেজাল ও অনুমোদনহীন খাদ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত থাকবে। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।






















