ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক! মৃত অন্তত ৭, আহত ৬৭ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মুখে স্বস্তির হাসি: আলমডাঙ্গায় নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ মাদারগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত ইউপি চেয়ারম্যানের কিশোরগ্যাং কর্তৃক হামলার শিকার চ্যানেল ওয়ান’র রিপোর্টার অপু রংপুর নগরজুড়ে ঝুলন্ত অবৈধ তারের জঞ্জাল, নানা ঝুঁকিসহ ভয়ংকর দুর্ঘটনার আশংকা নান্দাইলে ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ওয়ালীউল্লাহর মতবিনিময় সভা রায়গঞ্জে সোনাখাড়া ইউনিয়নে টিআর-কাবিটা-কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ  ময়নাগুড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা বাসের ! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৫

ভেজাল “ড্রিংকো” জুস কারখানায় অভিযান: ১ বছরের সাজা, ১ লাখ টাকা জরিমানা

মোঃ জাহিদ তালুকদার, কলাপাড়া প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:৫১:১০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ৮৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধ কেমিক্যাল ব্যবহার করে শিশুদের জন্য ভেজাল “ড্রিংকো” জুস উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে প্রশাসন। এসময় এক ব্যক্তিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি বিএসটিআই অনুমোদনহীন ওই কারখানাটি সিলগালা করা হয়েছে।

বুধবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কলাপাড়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদিক। অভিযানে কারখানা থেকে বিপুল পরিমাণ অনুমোদনহীন কেমিক্যাল, জুস তৈরির সরঞ্জাম ও মোড়ক জব্দ করা হয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/16/নৈতিক-অবক্ষয়-রোধে-ইসলাম/

অভিযান শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে ইউএনও ইয়াসিন সাদিক বলেন, শিশু খাদ্য উৎপাদনে ক্ষতিকর ও অনুমোদনহীন কেমিক্যাল ব্যবহার করে “ড্রিংকো” তৈরি করা হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক ও ক্ষমার অযোগ্য অপরাধ। তিনি বলেন, “এসব খাদ্য শিশুদের শরীরের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ ধরনের ভেজাল পানীয় গ্রহণ করলে কিডনি, লিভারসহ শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে।”

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/16/আজ-বিক্রি-শুরু-২৬-মের-ঈদয/

তিনি আরও জানান, জনস্বাস্থ্য রক্ষায় ভেজাল ও অনুমোদনহীন খাদ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত থাকবে। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভেজাল “ড্রিংকো” জুস কারখানায় অভিযান: ১ বছরের সাজা, ১ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০২:৫১:১০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬