ঢাকা ০১:০৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
শিল্প বর্জ্যের বিষাক্ত দূষণে বিপর্যস্ত বসুন্দিয়া ও আশপাশের জনজীবন মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে আনোয়ার ইব্রাহিমের মধ্যাহ্নভোজ শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজারের বেশি: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ প্রধানমন্ত্রীর ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক! মৃত অন্তত ৭, আহত ৬৭ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মুখে স্বস্তির হাসি: আলমডাঙ্গায় নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ

নৈতিক অবক্ষয় রোধে ইসলামী আদর্শের বিকল্প নেই: পীর সাহেব চরমোনাই

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৫৬:১৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বর্তমান সমাজে নৈতিক অবক্ষয়, দুর্নীতি ও বৈষম্য উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই। তিনি বলেন, একটি ইনসাফভিত্তিক, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে ইসলামী আদর্শের কোনো বিকল্প নেই।

শুক্রবার বিকেলে চট্টগ্রামের দেওয়ানহাটস্থ আল ইসহাক অডিটোরিয়ামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম মহানগর শাখার আয়োজিত ‘Meet With Our Amir’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/14/ইইউ-রাষ্ট্রদূতের-সঙ্গে-জ/

পীর সাহেব চরমোনাই বলেন, তরুণ সমাজ আজ বহুমুখী ষড়যন্ত্র ও অপসংস্কৃতির আগ্রাসনের মুখে রয়েছে। মাদক, সন্ত্রাস, অশ্লীলতা ও নৈতিক বিপর্যয় থেকে যুবসমাজকে রক্ষা করতে ইসলামী মূল্যবোধভিত্তিক শিক্ষা ও আদর্শিক নেতৃত্ব গড়ে তোলা সময়ের দাবি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সত্য, ন্যায়, মানবতা ও দায়িত্ববোধে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। একটি শান্তিপূর্ণ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/14/তোরা-নিশ্চিহ্ন-হয়ে-যাবি/

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি মুহাম্মাদ জান্নাতুল ইসলামসহ সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সুধীজন। বক্তারা দেশের সামাজিক ও নৈতিক সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মকে আদর্শিক নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

নৈতিক অবক্ষয় রোধে ইসলামী আদর্শের বিকল্প নেই: পীর সাহেব চরমোনাই

আপডেট সময় : ০১:৫৬:১৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬