ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ নীলফামারীতে ভালো কাজের স্বীকৃতি পেলেন যাঁরা চুয়াডাঙ্গায় ২শ’ শিক্ষার্থীর হাতে বসুন্ধরা শুভসংঘের গাছের চারা আগুন থেকে বাঁচতে ভবন থেকে ঝাঁপ, লখনৌতে নিহত ১১

শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যুর সংবাদ শুনে ছোট বোন রাশিদা বেগমও মারা গেছেন

শেখ আবু নাঈম, গাজীপুর, শ্রীপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৫৯:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আনিছুর রহমান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার দুপুরে ঢাকার শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এদিকে ভাইয়ের মৃত্যুসংবাদ শুনে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর ছোট বোন রাশিদা বেগমও মারা গেছেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/08/দোয়ারাবাজার-থানার-ওসি-ত/

আনিছুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছোট ভাই মো. হাফিজুর রহমান। আনিছুর রহমানের বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি শ্রীপুর পৌরসভার মাধখলা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি টানা চারবার শ্রীপুর পৌরসভার মেয়র ছিলেন। এ ছাড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

হাফিজুর রহমান বলেন, আনিছুর রহমান দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন। কয়েক দিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়। আজ দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাঁর মৃত্যুর বিষয়টি পরিবারের সদস্যদের নিশ্চিত করে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/08/কুলাউড়া-থানায়-সাপ্তাহি/

হাফিজুর রহমান আরও বলেন, বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে বোনও মৃত্যুর কোলে ঢলে পড়েন। নিহতের স্বজন জাহিদুল আলম রবিন বলেন, দুপুরের দিকে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। আগামীকাল সোমবার সকাল ১০টা অথবা সাড়ে ১০টার মধ্যে মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যুর সংবাদ শুনে ছোট বোন রাশিদা বেগমও মারা গেছেন

আপডেট সময় : ০১:৫৯:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬