ঢাকা ১২:৫০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে আনোয়ার ইব্রাহিমের মধ্যাহ্নভোজ শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজারের বেশি: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ প্রধানমন্ত্রীর ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক! মৃত অন্তত ৭, আহত ৬৭ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মুখে স্বস্তির হাসি: আলমডাঙ্গায় নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ মাদারগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত

রাজনীতিতে অনাগ্রহী কোয়েল, তাই কি ইস্তফার আলোচনা?

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:২৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও রাজ্যসভার সদস্য কোয়েল মল্লিক-কে ঘিরে নতুন রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। গুঞ্জন উঠেছে, তিনি রাজ্যসভার সদস্য পদ থেকে ইস্তফা দিতে পারেন। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি অভিনেত্রী।

সাম্প্রতিক সময়ে দিল্লিতে তার অবস্থানের খবর ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে আলোচনা শুরু হয়। বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, তিনি কি সত্যিই সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়াতে যাচ্ছেন? গত ফেব্রুয়ারিতে তৃণমূল কংগ্রেস রাজ্যসভার জন্য যে প্রার্থিতালিকা প্রকাশ করেছিল, সেখানে অন্যতম চমক ছিলেন কোয়েল মল্লিক। তার সঙ্গে তালিকায় ছিলেন রাজীব কুমার, বাবুল সুপ্রিয় এবং মেনকা গুরুস্বামী

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/08/ভুল-তথ্য-ছড়ালে-আইনি-ব্যব/

রাজনীতিতে আগে কখনো সক্রিয় আগ্রহ না দেখানো কোয়েলের রাজ্যসভায় মনোনয়ন পাওয়া অনেকের কাছেই বিস্ময়ের ছিল। পরবর্তীতে দায়িত্ব গ্রহণের পর তিনি এটিকে দেশের ও মানুষের সেবার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বর্ণনা করেছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, বিশেষ কিছু সামাজিক ও রাজনৈতিক সমীকরণ বিবেচনায় তাকে রাজ্যসভায় পাঠানো হয়েছিল। তবে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সেই কৌশল কতটা সফল হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

এদিকে কোয়েলের স্বামীকে ঘিরে ব্যবসায়িক স্বার্থের নানা গুঞ্জনও শোনা গেলেও তার ঘনিষ্ঠরা এসব দাবি নাকচ করেছেন। তাদের ভাষ্য, কোয়েল ব্যক্তিগত সুবিধার জন্য কোনো রাজনৈতিক পদ গ্রহণ করেননি। অভিনেত্রীর বাবা, প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিক-ও অতীতে মেয়ের দায়িত্ব পালনের সক্ষমতার প্রতি আস্থা প্রকাশ করেছিলেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/09/বিধ্বংসী-লুকে-হাজির-বিজয/

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তৃণমূলের অভ্যন্তরীণ টানাপোড়েন ও বিভিন্ন নেতার অবস্থান পরিবর্তনের আলোচনার মধ্যেই কোয়েল মল্লিককে ঘিরে এই জল্পনা নতুন মাত্রা পেয়েছে। তবে তার ঘনিষ্ঠদের ধারণা, কোনো রাজনৈতিক বিদ্রোহী শিবিরে যোগ দেওয়ার চেয়ে তিনি সম্মানজনকভাবে রাজনীতি থেকে দূরত্ব বজায় রাখার পথই বেছে নিতে পারেন। এখন কোয়েল মল্লিক নিজে এ বিষয়ে মুখ খোলেন কি না, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহল ও তার ভক্তদের।

নিউজটি শেয়ার করুন

রাজনীতিতে অনাগ্রহী কোয়েল, তাই কি ইস্তফার আলোচনা?

আপডেট সময় : ০৪:২৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬