প্রধানমন্ত্রীর ধমকের পর সংসদে হাজির এমপি এমরান
- আপডেট সময় : ১২:০৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতির সময় সংসদ সদস্যদের উপস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশের পর বিকেলে সংসদে হাজির হয়েছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/17/মহররম-মাসের-চাঁদ-দেখা-গেছ/
বুধবার (১৭ জুন) সকালে মৌলভীবাজার সফরে যাওয়ার পথে বিমানবন্দরের লাউঞ্জে সিলেট অঞ্চলের কয়েকজন সংসদ সদস্যকে দেখে প্রধানমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন এবং তাদের সংসদ অধিবেশনে যোগ দেওয়ার নির্দেশ দেন বলে জানা যায়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/18/পশ্চিমবঙ্গে-ভোটের-পর-৩৬-প/
পরবর্তীতে বিকেলে রাজধানীতে ফিরে সংসদ অধিবেশনে যোগ দেন এমরান আহমদ চৌধুরী। এর আগে প্রধানমন্ত্রী সিলেট হয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও সদর উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচিতে অংশ নেন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।






















