ঢাকা ০৭:২০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আগুন থেকে বাঁচতে ভবন থেকে ঝাঁপ, লখনৌতে নিহত ১১ আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য চোরাইকৃত মোটরসাইকেলসহ গ্রেফতার পদ্মা নদীতে চাঁদাবাজির সময় দুই যুবক আটক, নগদ টাকা ও ট্রলার জব্দ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফল, ৬০ দিনের রোডম্যাপে সমঝোতা: শেহবাজ শরিফ আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী বিতর্কের মুখে তিন ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর বিচারাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র: খন্দকার মোঃ আছাদুজ্জামান ২৩ জুন সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি নজরুল বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ মাদারীপুরে চলাচলের পথ বন্ধের অভিযোগে সরকারি কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষের বিরুদ্ধে মামলা

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৫৪:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে চট্টগ্রামে ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ গুরুত্বপূর্ণ শুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/21/তিন-বিভাগে-৪৮-ঘণ্টায়-ভার/

এর আগে গত ৪ জুন অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে হাসপাতালে চিকিৎসাধীন এক আসামিকে আদালতে হাজির করা সম্ভব না হওয়ায় শুনানি পিছিয়ে আজকের দিন নির্ধারণ করা হয়। আজকের কার্যক্রমে প্রথমে অভিযোগ গঠনের পক্ষে শুনানি করবে প্রসিকিউশন। এরপর আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ থেকে অব্যাহতি বা ডিসচার্জ চেয়ে তাদের বক্তব্য উপস্থাপন করবেন।

মামলায় বর্তমানে গ্রেপ্তার রয়েছেন পাঁচজন আসামি। তারা হলেন সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ এবং দেবাশীষ পাল দেবু।অন্যদিকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীনসহ মোট ১৭ জন পলাতক রয়েছেন।

প্রসিকিউশনের দাখিল করা অভিযোগে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত তিনটি পৃথক ঘটনায় ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত, মো. ফারুক, তানভীর সিদ্দিকী, সায়মন ওরফে মাহিম এবং হৃদয় চন্দ্র নিহত হন। এছাড়া শতাধিক ছাত্র-জনতা গুরুতর আহত হওয়ার অভিযোগও অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/21/গুলিবিদ্ধ-বিএনপি-কর্মী-ন/

উল্লেখ্য, গত ৭ এপ্রিল ট্রাইব্যুনাল ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয়। এর আগে ৫ এপ্রিল প্রসিকিউশন ফরমাল চার্জ দাখিল করে। এখন অভিযোগ গঠন বিষয়ে ট্রাইব্যুনালের সিদ্ধান্তের দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট সবার।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

আপডেট সময় : ১১:৫৪:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬