চুয়াডাঙ্গার জীবননগরে দুর্নীতিবিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
- আপডেট সময় : ০১:৪৭:১৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দেশপ্রেমের মূল্যবোধ গড়ে তুলতে চুয়াডাঙ্গার জীবননগরে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার (২২ জুন) জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, জীবননগরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা প্রদান করে দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, ঝিনাইদহ।
অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল— “অভাব নয়, সীমাহীন লোভ ও মানসিকতায় দুর্নীতির প্রধান কারণ”।
এ প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে দুর্নীতির কুফল, নৈতিক মূল্যবোধ এবং সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/22/সিরাজগঞ্জে-অজ্ঞাত-এক-নার/
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি ও জীবননগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুন্সি মাহবুবুর রহমান বাবু।
বিতর্ক প্রতিযোগিতার মডারেটরের দায়িত্ব পালন করেন জীবননগর ডিগ্রি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. জসিম উদ্দিন। বিচারকের দায়িত্ব পালন করেন জীবননগর ডিগ্রি কলেজের জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আমিনুল ইসলাম তারেক, উথলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন, জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গাজী মোমিন উদ্দীন এবং শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আল মঈন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/22/ব্রেন-স্ট্রোকে-আক্রান্ত/
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্নীতি একটি দেশের উন্নয়ন ও সুশাসনের প্রধান অন্তরায়। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সততা, নৈতিকতা ও দেশপ্রেমের চর্চা করতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সম্মিলিত উদ্যোগেই দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন আরও শক্তিশালী করা সম্ভব। অনুষ্ঠান শেষে রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।





















