ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী বিতর্কের মুখে তিন ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর বিচারাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র: খন্দকার মোঃ আছাদুজ্জামান ২৩ জুন সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি নজরুল বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ মাদারীপুরে চলাচলের পথ বন্ধের অভিযোগে সরকারি কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষের বিরুদ্ধে মামলা ধেমাজিতে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাহন, এসবিআই ব্যাংকের ২ কর্মী নিহত  সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ সাইফুল্লাহ হত্যাকাণ্ডে বিক্ষোভ, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ৩০ জুন

দক্ষ ইউনিয়ন পরিষদ গঠনে চুয়াডাঙ্গায় বিশেষ প্রশিক্ষণ কর্মশালা

বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা:
  • আপডেট সময় : ০১:৫৫:০০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী, দক্ষ ও আধুনিক করে গড়ে তোলার লক্ষ্যে চুয়াডাঙ্গায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটরদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির (২য় ব্যাচ) আয়োজন করা হয়েছে।

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)-এর উদ্যোগে এবং চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার বিষয়বস্তু হচ্ছে “ইউনিয়ন পরিষদ অফিস ও আর্থিক ব্যবস্থাপনা”। প্রশিক্ষণের মাধ্যমে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম, আর্থিক ব্যবস্থাপনা এবং সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/22/চুয়াডাঙ্গার-জীবননগরে-দু/

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগ, চুয়াডাঙ্গার উপপরিচালক (উপসচিব) শারমিন আক্তার। তিনি তাঁর বক্তব্যে বলেন, ইউনিয়ন পরিষদ হলো স্থানীয় সরকার ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর। জনগণের প্রত্যাশিত সেবা নিশ্চিত করতে প্রশাসনিক দক্ষতা ও আর্থিক স্বচ্ছতা বৃদ্ধির বিকল্প নেই। এ ধরনের প্রশিক্ষণ মাঠপর্যায়ের কর্মকর্তাদের দায়িত্ব পালনে আরও সক্ষম করে তুলবে।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার। তিনি বলেন, দেশের তৃণমূল পর্যায়ের শাসনব্যবস্থাকে আরও বেগবান, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে দক্ষ জনবল গড়ে তোলা অত্যন্ত জরুরি। ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধির মাধ্যমে জনগণের দোরগোড়ায় উন্নত সেবা পৌঁছে দেওয়া সম্ভব।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/22/ব্রেন-স্ট্রোকে-আক্রান্ত/

জেলা প্রশাসক আরও বলেন, বর্তমান সময়ে প্রযুক্তিনির্ভর প্রশাসনিক ব্যবস্থার গুরুত্ব ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ইউনিয়ন পরিষদের দৈনন্দিন দাপ্তরিক কার্যক্রম ও আর্থিক ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। এর মাধ্যমে সেবার গতি যেমন বাড়বে, তেমনি স্বচ্ছতা ও জবাবদিহিতাও নিশ্চিত হবে।

তিনি উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের সততা, নিষ্ঠা এবং দায়িত্ববোধের সঙ্গে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীরা ইউনিয়ন পরিষদের অফিস ব্যবস্থাপনা, হিসাবরক্ষণ, আর্থিক নিয়ন্ত্রণ, সরকারি বিধি-বিধান, ডিজিটাল সেবা প্রদান এবং তথ্যপ্রযুক্তির ব্যবহার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করবেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/22/সিরাজগঞ্জে-অজ্ঞাত-এক-নার/

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং জনগণের জন্য আরও কার্যকর ও আধুনিক সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নিউজটি শেয়ার করুন

দক্ষ ইউনিয়ন পরিষদ গঠনে চুয়াডাঙ্গায় বিশেষ প্রশিক্ষণ কর্মশালা

আপডেট সময় : ০১:৫৫:০০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬