ঢাকা ০১:০২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে আনোয়ার ইব্রাহিমের মধ্যাহ্নভোজ শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজারের বেশি: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ প্রধানমন্ত্রীর ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক! মৃত অন্তত ৭, আহত ৬৭ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মুখে স্বস্তির হাসি: আলমডাঙ্গায় নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ মাদারগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত

আর সিঙ্গেল নন কৃতি শ্যানন! জোর গুঞ্জন বলিউডে

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় : ০২:৫৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ৯৫ বার পড়া হয়েছে

প্রেমের গুঞ্জনে নতুন মোড় কৃতি শ্যাননের

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন ও তার চর্চিত প্রেমিক কবির বাহিয়ার সম্পর্ক নিয়ে গত কয়েক মাস ধরেই গুঞ্জন তুঙ্গে। বয়সে অভিনেত্রীর চেয়ে আট বছরের ছোট। কবির বাহিয়া কেবল একজন ব্যবসায়ী নন, তিনি ব্রিটেনের একজন মাল্টি-মিলিয়নেয়ার উত্তরাধিকারী। আর সেই ব্যবসায়ীকে নিয়ে এবার গুঞ্জন আগুনে ঘি ঢালল। এবার লন্ডনের রাস্তায় তাদের হাতে হাত ধরে ঘুরে বেড়ানোর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এখন বলা যায়, এবার বলি অভিনেত্রী কৃতি শ্যানন আর সিঙ্গেল নন। মন দেওয়া-নেওয়ার পর্ব সেরে ফেলেছেন তিনি। এখন তো লুকোচুরি ভুলে খুল্লমখুল্লা প্রেমে মশগুল কৃতি। লন্ডনের কনকনে ঠান্ডায় কৃতি ও কবির বাহিয়াকে একে অপরের হাত ধরে হাঁটতে দেখা গেছে। সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভিডিও প্রকাশ্যে আসতেই তাদের সম্পর্ক নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। যদিও তাদের সম্পর্কের গুঞ্জন আনুষ্ঠানিকভাবে তা স্বীকার করেননি।

সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা গেছে, কৃতি শ্যানন ও কবির বাহিয়া দুজনেই স্টাইলিশ উইন্টার পোশাকে সজ্জিত। একে অপরের সঙ্গে খোশমেজাজে গল্প করতে করতে তারা লন্ডনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। মাঝেমধ্যেই তারা একে অপরের হাত ধরে হাঁটছেন। এখন প্রশ্ন হচ্ছে— কে এই ব্যবসায়ী কবির বাহিয়া? লন্ডনের এক প্রভাবশালী ব্যবসায়ী পরিবারের সন্তান তিনি। ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী লন্ডনে বসবাসকারী কুলজিন্দর বাহিয়ার ছেলে কবির বাহিয়া। যার সাউথহল ট্রাভেল নামের একটি বিশাল ব্যবসার সাম্রাজ্য রয়েছে।

ভারতীয় ক্রিকেট মহলের সঙ্গেও কবির বাহিয়ার ঘনিষ্ঠতা রয়েছে। বিশেষ করে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও হার্দিক পান্ডিয়ার পরিবারের সঙ্গে কবিরকে প্রায়ই দেখা যায়। এর আগে কৃতি শ্যাননের জন্মদিনে গ্রিসের ভ্যাকেশনেও কবিরকে দেখা গিয়েছিল। সেই থেকে তাদের সম্পর্কের গুঞ্জন জোরালো হয়। কবির বাহিয়ার পরিবার লন্ডনের অন্যতম ধনী এশিয়ান পরিবার। ২০২১ সালের ‘সানডে টাইমস রিচ লিস্ট’ অনুযায়ী, বাহিয়া পরিবারের মোট সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ৪২৭ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪,৫০০ কোটি টাকারও বেশি।

নিউজটি শেয়ার করুন

আর সিঙ্গেল নন কৃতি শ্যানন! জোর গুঞ্জন বলিউডে

আপডেট সময় : ০২:৫৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬