ঢাকা ০১:০৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে আনোয়ার ইব্রাহিমের মধ্যাহ্নভোজ শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজারের বেশি: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ প্রধানমন্ত্রীর ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক! মৃত অন্তত ৭, আহত ৬৭ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মুখে স্বস্তির হাসি: আলমডাঙ্গায় নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ মাদারগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত

শুধু সিনেমা নয়, সমাজের আয়না ‘অসসি’

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় : ০১:৫৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ৮০ বার পড়া হয়েছে

শুধু সিনেমা নয়, সমাজের আয়না ‘অসসি’

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতে প্রতি ২০ মিনিটে একটি ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়, এই পরিসংখ্যানই যেন অনুভব সিনহার নতুন ছবি অসসি’র ভেতর দিয়ে জীবন্ত হয়ে ওঠে। দিল্লির পটভূমিতে নির্মিত এই সিনেমা কেবল একটি পরিবারের গল্প নয়, বরং প্রতিদিনের সেই আতঙ্কের মুখোমুখি দাঁড় করায়, যা অসংখ্য নারী নীরবে বয়ে বেড়ান। আর্টিকেল ১৫, মুল্ক, থাপ্পড়ের মতো সামাজিক বার্তাবহী কাজের পর অনুভব সিনহা এবার অসসি দিয়ে ধর্ষণ ও বিচারব্যবস্থার বাস্তবতা তুলে ধরেছেন। চিত্রনাট্য লিখেছেন অনুভব সিনহা, গৌরব সোলাঙ্কি। অভিনয়ে তাপসী পান্নু, মোহাম্মদ জিশান আয়ুব, কানি কুসরুতি, কুমুদ মিশ্রা, রেবতী, মনোজ পাহওয়া, নাসিরুদ্দিন শাহ।

ছবির শুরুতেই এক ভয়াবহ দৃশ্য। দিল্লির এক সুনসান মেট্রো স্টেশনের বাইরে থেকে স্কুলশিক্ষিকা পরিমাকে তুলে নেয় একদল উচ্ছৃঙ্খল যুবক। চলন্ত গাড়িতে তাকে ধর্ষণ করে তারা। এরপর অর্ধনগ্ন অবস্থায় রেললাইনের পাশে ফেলে যায়। পরদিন সকালে স্থানীয় এক যুবক গুরুতর আহত অবস্থায় পরিমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকেই গল্প ফিরে যায় অতীতে। স্বামী বিনয়, ছেলে ধ্রুবকে নিয়ে সাধারণ কিন্তু ভালোবাসায় ভরা সংসার ছিল পরিমার। বিনয় একটি সুপারমার্কেটে কাজ করে। আর্থিক স্বচ্ছলতা না থাকলেও তাদের সম্পর্কে ছিল আস্থা। ভয়াবহ ঘটনার পর স্ত্রীর পাশে অবিচল থাকে বিনয়। দগদগে শারীরিক ও মানসিক ক্ষত সারাতে ভালোবাসা দিয়েই লড়াই করে সে। ছোট ধ্রুবও যেন হঠাৎ বড় হয়ে যায়।

তদন্তে ধর্ষণকারীদের গ্রেপ্তার করতে বেশি সময় লাগেনি। কিন্তু আদালতে দোষ প্রমাণ করাই হয়ে ওঠে বড় চ্যালেঞ্জ। পরিমার পাশে দাঁড়ায় আইনজীবী রাভি, চরিত্রে তাপসী পান্নু। আদালতের লড়াইয়ে একে একে সামনে আসে পিতৃতান্ত্রিক মানসিকতা, পুলিশি দুর্নীতি, অর্থবল আর প্রভাবের অপব্যবহার। রাভি কি পারবে দোষীদের আইনি শাস্তি নিশ্চিত করতে, পরিমা কি পাবে ন্যায়বিচার, সেই উত্তর জানতে দেখতে হবে অসসি। বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত এই গল্পে পরিচালক সমাজের কঠিন বাস্তব তুলে ধরেছেন। কিছু জায়গায় কাহিনি খানিকটা বিক্ষিপ্ত মনে হয়েছে। কয়েকটি সম্পর্ক স্পষ্টভাবে খোলাসা করা হয়নি। তবু শেষ পর্যন্ত ছবিটি ভাবনায় নাড়া দেয়। ২০ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অসসি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শুধু সিনেমা নয়, সমাজের আয়না ‘অসসি’

আপডেট সময় : ০১:৫৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬