ঢাকা ০১:০৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে আনোয়ার ইব্রাহিমের মধ্যাহ্নভোজ শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজারের বেশি: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ প্রধানমন্ত্রীর ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক! মৃত অন্তত ৭, আহত ৬৭ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মুখে স্বস্তির হাসি: আলমডাঙ্গায় নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ মাদারগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত

সব যেন আগের মতো ঠিক হয়ে যায় : তানিয়া বৃষ্টি

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় : ০২:৪৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে

সব যেন আগের মতো ঠিক হয়ে যায় : তানিয়া বৃষ্টি

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি এখন শঙ্কামুক্ত। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে তার। চিকিৎসা শেষে বর্তমানে তিনি নিজ বাসায় বিশ্রামে রয়েছেন। সুস্থ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে ভক্তদের আশ্বস্ত করেছেন এই অভিনেত্রী।

তানিয়া বৃষ্টি বলেন, ‘আলহামদুলিল্লাহ্, আমি আগের থেকে অনেক ভালো আছি। আমার জন্য দোয়া করবেন। সার্জারির পর আসলে অনেক ভালো আছি, ব্যথা নেই আল্লাহর রহমতে।’ অসুস্থতার কারণে শুটিং থেকে দূরে থাকতে হয়েছে তাকে। তার কথায়, ‘আপনারা দোয়া করবেন যেন একদম ঠিক হয়ে যাই। অনেকদিন গ্যাপ গেছে, শুট অফ গেল। ঈদে আসলে কাজগুলো কম হয়ে গেল। ইনশাআল্লাহ্ দোয়া করবেন সবাই যেন আবারও কাজ শুরু করি।’

হাসপাতালের দিনগুলোর কথা জানিয়ে এই তারকা আরও বলেন, ‘সব যেন আগের মতো ঠিক হয়ে যায়। আমি এখন বাসায় আছি। সার্জারির পর ২ থেকে ৩ দিন হাসপাতালে ছিলাম, এরপর বাসায় চলে আসছি।’ তানিয়া বৃষ্টির এই আকস্মিক অসুস্থতার খবরে তার ভক্ত ও সহকর্মীদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছিল। তবে তার দ্রুত সুস্থতা ও কাজে ফেরার সংকল্পে স্বস্তি ফিরেছে শোবিজ অঙ্গনে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সব যেন আগের মতো ঠিক হয়ে যায় : তানিয়া বৃষ্টি

আপডেট সময় : ০২:৪৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬