ঢাকা ০১:০১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে আনোয়ার ইব্রাহিমের মধ্যাহ্নভোজ শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজারের বেশি: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ প্রধানমন্ত্রীর ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক! মৃত অন্তত ৭, আহত ৬৭ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মুখে স্বস্তির হাসি: আলমডাঙ্গায় নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ মাদারগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত

ঈদে নাগরিক টিভিতে ‘তারায় তারায়’, দ্বিতীয় দিনে থাকছেন পূর্ণিমা

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:০০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬ ৯৮ বার পড়া হয়েছে

ঈদে নাগরিক টিভিতে ‘তারায় তারায়’, দ্বিতীয় দিনে থাকছেন পূর্ণিমা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈদে সাত দিনব্যাপী নাগরিক টিভিতে প্রচার হবে তারকাদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান ‘তারায় তারায়’। ঈদের দিন থেকে প্রতিদিন রাত দশটায় নাগরিক টিভির পর্দায় এই অনুষ্ঠান প্রচার হবে। ঈদের দ্বিতীয় দিনে ‘তারায় তারায়’ আয়োজনে দেখা যাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় নায়িকা পূর্ণিমাকে। তিনি গত ১৬ মার্চ বিকেলে ‘নাগরিক’ টিভির প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠানের রেকর্ডিংয়ে অংশগ্রহণ করেছেন।

অনুষ্ঠান প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘তারায় তারায় অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করে বেশ ভালো লাগল। নিজের চলচ্চিত্র জীবন নিয়েই বেশি গল্প করা হয়েছে। আশা করছি বিশেষ এই আয়োজন দর্শকের ভালো লাগবে।’

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/19/ওটিটি-প্ল্যাটফর্মে-ঈদে-র/

কাজী হায়াৎ-এর ‘ওরা আমাকে ভালো হতে দিলো না’ সিনেমায় অভিনয়ের জন্য পূর্ণিমা শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছটকু আহমেদের ‘আহারে জীবন’। এদিকে বর্তমানে পূর্ণিমার হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা। এর মধ্যে ‘গাঙচিল’র কাজ শেষ হয়েছে। এ ছাড়া ‘জ্যাম’ সিনেমার শুটিং শেষ হয়নি এখনও।

নিউজটি শেয়ার করুন

ঈদে নাগরিক টিভিতে ‘তারায় তারায়’, দ্বিতীয় দিনে থাকছেন পূর্ণিমা

আপডেট সময় : ০৬:০০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬