গণভোট দাবিতে বায়তুল মোকাররম এলাকায় ১১ দলের কর্মসূচি
- আপডেট সময় : ০২:৫৪:১৮ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীতে আজ বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। শনিবার (০৪ এপ্রিল) বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর উত্তর গেটে এই সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/30/সংসদ-মসজিদে-পানি-না-পেয়ে/
গত বৃহস্পতিবার রাজধানীর গুলশানের একটি বাসায় ১১ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে কর্মসূচির ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিস, জাগপা, বাংলাদেশ লেবার পার্টিসহ বিভিন্ন দলের নেতারা।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/30/ডিএমপির-নতুন-মুখপাত্র-এন/
নেতারা জানান, সরকার যদি সংসদে গণভোটের সমাধান না করে, তাহলে ১১ দলের উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচি নেওয়া হবে। এছাড়া জনমত গঠনের জন্য গণসংযোগ, লিফলেট বিতরণ, সেমিনার ও সিম্পোজিয়াম আয়োজনের পরিকল্পনাও রয়েছে। তাদের দাবি উপেক্ষিত হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।


























