গুঞ্জনের কড়া জবাব দিলেন তৃষা, ‘সবই গালগল্প’ – ইনস্টাগ্রামে বিদ্রূপ
- আপডেট সময় : ০৪:০৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ৭১ বার পড়া হয়েছে
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান-কে ঘিরে চলা নানা গুঞ্জনের কড়া জবাব দিয়েছেন তিনি নিজেই। সম্প্রতি চেন্নাইয়ে এক বিয়ের অনুষ্ঠানে অভিনেতা বিজয়-এর সঙ্গে তার উপস্থিতি এবং বিজয়ের স্ত্রী সংগীতা স্বর্ণলিঙ্গমের বিবাহবিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/30/সোশ্যাল-মিডিয়া-ফলো-ইস্য/
এর মধ্যে কিছু গণমাধ্যমে দাবি করা হয়, তৃষা নাকি অভিনয় ছেড়ে দিচ্ছেন এবং নতুন কোনো প্রজেক্টে সই করছেন না। এই সব গুঞ্জনের জবাবে ইনস্টাগ্রাম স্টোরিতে বিদ্রূপাত্মক পোস্ট দেন তৃষা। তিনি লেখেন, তিনি নাকি সিনেমা ছেড়ে দিয়েছেন, এক ধনী ব্যবসায়ীকে বিয়ে করেছেন, এমনকি তার চারটি যমজ সন্তানও রয়েছে—এমন কথাও শোনা যাচ্ছে! এই বক্তব্যের মাধ্যমে তিনি স্পষ্ট করেছেন, এসব খবর সম্পূর্ণ ভিত্তিহীন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/04/মেয়ে-জাইমা-রহমানকে-নিয়/
এদিকে বিজয়-ও এক রাজনৈতিক সমাবেশে পরোক্ষভাবে এসব গুঞ্জন অস্বীকার করেছেন। তৃষা এর আগে সামাজিক মাধ্যমে ব্যক্তিগত শান্তি ও নীরবতার গুরুত্ব নিয়েও ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছিলেন। উল্লেখ্য, তৃষা ও বিজয়ের জুটি তামিল চলচ্চিত্রে অত্যন্ত জনপ্রিয়। লিও-সহ একাধিক সিনেমায় তাদের অনস্ক্রিন রসায়ন দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। বর্তমানে তৃষা তার নতুন সিনেমা ‘কারুপ্পু’-এর মুক্তির অপেক্ষায় রয়েছেন, যেখানে তার সহশিল্পী সুরিয়া।


























