নতুন শিক্ষা মডেল: সপ্তাহে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন ক্লাস
- আপডেট সময় : ০৩:৪১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
শিক্ষার্থীদের জন্য নতুন হাইব্রিড শিক্ষা ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার রাজধানীর দনিয়া কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়, তথ্য ও প্রযুক্তি বিভাগ এবং ইউনিসেফের যৌথ আয়োজনে এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/09/স্টেশন-বন্ধের-পর-ধীরে-ধীর/
মন্ত্রী জানান, নতুন ব্যবস্থায় সপ্তাহে তিন দিন অনলাইন এবং তিন দিন সরাসরি (অফলাইন) ক্লাস হবে। এই পাইলট প্রকল্পটি মূলত মহানগর ও মেট্রোপলিটন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে চালু করা হবে।
নতুন সময়সূচি অনুযায়ী—
শনিবার, সোমবার ও বুধবার শিক্ষার্থীরা স্কুলে উপস্থিত হয়ে অফলাইন ক্লাস করবে। রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে। মন্ত্রী বলেন, এটি ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে এবং সফল হলে সারাদেশে সম্প্রসারণ করা হতে পারে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/05/কবি-নজরুলের-নামে-প্রতিষ্/
এর মূল লক্ষ্য হলো শিক্ষাকে আরও ডিজিটাল ও প্রযুক্তিনির্ভর করে তোলা। তিনি আরও জানান, শিক্ষকরা বিদ্যালয় থেকেই অনলাইন ক্লাস পরিচালনা করবেন এবং ওয়াইফাইসহ প্রযুক্তিগত সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে।

























