ঢাবিতে গুজব ছড়ানোর অভিযোগে ছাত্রশিবির নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা দাবি ছাত্রদলের
- আপডেট সময় : ১২:৪৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপতথ্য ছড়ানোর অভিযোগে ছাত্রশিবিরের তিন নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। রোববার তারা এ বি এম ওবায়দুল ইসলাম-এর কাছে লিখিত অভিযোগ জমা দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়। অভিযোগপত্রে স্বাক্ষর করেন ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ নেতারা।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/26/প্রতিশ্রুতি-দিয়ে-জনগণের/
অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কিছু ফেসবুক পেজ ও গ্রুপে উস্কানিমূলক, অশালীন ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। এতে ছাত্রদলের নেতাকর্মী ও নারী নেত্রীদের লক্ষ্যবস্তু করা হচ্ছে বলেও দাবি করা হয়। ছাত্রদল তিনজন শিক্ষার্থীর নাম উল্লেখ করে অভিযোগ করে—ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ফয়সাল উদ্দিন, ইসলামিক স্টাডিজ বিভাগের হাসানুল বান্নাহ এবং ডাকসুর সাবেক সহসভাপতি মো. আবু সাদিক এসব কর্মকাণ্ডে জড়িত।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/27/স্বাধীনতার-ইতিহাস-বিকৃতি/
এছাড়া ডিইউ ইনসাইডার, ঢাবি কণ্ঠস্বর (বর্তমানে ডেইলি ডাকসু) এবং ডিইউ অবজার্ভার (বর্তমানে ভয়েস অব জেনজি) নামে কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মকেও গুজব ছড়ানোর অভিযোগে উল্লেখ করা হয়।ছাত্রদলের দাবি, মতপ্রকাশের স্বাধীনতার অপব্যবহার করে ভুয়া তথ্য ও ফটোকার্ড ছড়িয়ে সহিংসতা উসকে দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আগেও অভিযোগ দেওয়া হলেও কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ করেছে সংগঠনটি। তারা প্রশাসনের কাছে এসব পেজ নজরদারিতে আনা এবং প্রয়োজন হলে বন্ধ করার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

























