ঢাকা ০১:০১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে আনোয়ার ইব্রাহিমের মধ্যাহ্নভোজ শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজারের বেশি: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ প্রধানমন্ত্রীর ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক! মৃত অন্তত ৭, আহত ৬৭ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মুখে স্বস্তির হাসি: আলমডাঙ্গায় নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ মাদারগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত

চলে গেলেন বলিউড অভিনেতা ভরত কাপুর

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বলিউডের এক সময়ের পরিচিত মুখ ও শক্তিশালী পার্শ্বচরিত্রের অভিনেতা ভরত কাপুর আর নেই। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে মুম্বাইয়ের নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। সত্তর ও আশির দশকের বলিউডে দাপুটে উপস্থিতির জন্য পরিচিত ছিলেন ভরত কাপুর। ভিলেনের সহচর, আইনজীবী, পুলিশ কিংবা খলনায়ক—বিভিন্ন চরিত্রে তার সংযত ও স্বাভাবিক অভিনয় দর্শকদের মনে গভীর ছাপ ফেলে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/25/৩৩-বছর-পর-ফিরছে-খলনায়ক/

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘নুরি’, ‘রাম বলরাম’, ‘লাভ স্টোরি’, ‘বাজার’, ‘আখরি রাস্তা’, ‘সত্যমেব জয়তে’ এবং ‘স্বর্গ’। নব্বইয়ের দশকেও তিনি ‘খুদা গাওয়া’ ও ‘বরসাত’-এর মতো জনপ্রিয় সিনেমায় কাজ করেন । ছোটপর্দাতেও তিনি ছিলেন সমান জনপ্রিয়। বিভিন্ন ধারাবাহিক নাটকে তার উপস্থিতি তাকে ঘরে ঘরে পরিচিতি এনে দেয়। মূল চরিত্র না হয়েও শক্তিশালী অভিনয়ের কারণে তিনি আলাদা করে দর্শকের নজর কাড়তেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/28/হিন্দি-উচ্চারণ-নিয়ে-ট্র/

তার দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধু অবতার গিল জানান, ভরত কাপুর কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এবং তাদের প্রায় ৫০ বছরের বন্ধুত্ব ছিল। ব্যক্তিগত জীবনে স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন এই অভিনেতা। তার একমাত্র কন্যা আগে প্রয়াত হন। তার মৃত্যুর খবরে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। তবে ভরত কাপুর তার অসংখ্য চলচ্চিত্র ও স্মরণীয় অভিনয়ের মাধ্যমে দর্শকদের মাঝে বেঁচে থাকবেন।

নিউজটি শেয়ার করুন

চলে গেলেন বলিউড অভিনেতা ভরত কাপুর

আপডেট সময় : ০৩:০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬