ঢাকা ০১:০২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে আনোয়ার ইব্রাহিমের মধ্যাহ্নভোজ শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজারের বেশি: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ প্রধানমন্ত্রীর ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক! মৃত অন্তত ৭, আহত ৬৭ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মুখে স্বস্তির হাসি: আলমডাঙ্গায় নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ মাদারগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত

কেমিক্যাল নয়, প্রাকৃতিক যত্নেই ত্বক ভালো রাখেন প্রীতি জিনতা

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় : ০২:২৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০০৪ সালে মুক্তি পাওয়া বীর-জারা সিনেমায় বার্ধক্যের ছাপ দেখা গেলেও বাস্তবে এখনো তারুণ্য ধরে রেখেছেন শাহরুখ খান—প্রীতি জিনতা। ৫১ বছর বয়সেও প্রীতির উজ্জ্বল ত্বক ভক্তদের মাঝে কৌতূহল তৈরি করেছে। সম্প্রতি এক ভক্তের অনুরোধে তিনি নিজের স্কিনকেয়ার রুটিন শেয়ার করেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/28/চলে-গেলেন-বলিউড-অভিনেতা-ভ/

প্রীতি জানান, তার স্কিনকেয়ার খুবই সাধারণ। তিনি ভারী বা ক্ষতিকর কেমিক্যালযুক্ত পণ্য ব্যবহার করেন না। বরং প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নিতে পছন্দ করেন। তার কথায়, নিয়মিত সানস্ক্রিন ব্যবহার, পরিষ্কার ও ভালো মানের পণ্য ব্যবহার এবং কম মেকআপ করা—এই কয়েকটি বিষয়ই তিনি মেনে চলেন। এমনকি অনেকের কাছে জনপ্রিয় রেটিনলও তিনি এড়িয়ে চলেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/29/সেন্সর-জটিলতা-কাটিয়ে-অব/

তবে শুধু বাহ্যিক যত্ন নয়, জীবনযাপনকেও তিনি গুরুত্ব দেন। প্রীতির মতে, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম এবং মানসিক চাপ কম রাখা ত্বকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, ধূমপান, অ্যালকোহল ও অস্বাস্থ্যকর খাবার ত্বকের বয়স দ্রুত বাড়িয়ে দেয়। তাই এগুলো থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন এই অভিনেত্রী। প্রীতির বিশ্বাস, নিয়ম মেনে চলা এবং ধারাবাহিকতা বজায় রাখলেই ত্বক থাকবে সতেজ ও প্রাণবন্ত।

নিউজটি শেয়ার করুন

কেমিক্যাল নয়, প্রাকৃতিক যত্নেই ত্বক ভালো রাখেন প্রীতি জিনতা

আপডেট সময় : ০২:২৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬