আদালতে হাজির সোহেল ও স্বপ্না, শুরু হচ্ছে বিচারিক কার্যক্রম
- আপডেট সময় : ১০:২৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার-কে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন (চার্জ গঠন) শুনানি আজ সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে মামলার প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তার-কে আদালতে হাজির করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৮টার দিকে প্রিজনভ্যানে করে দুই আসামিকে আদালতে আনা হয়। পরে তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়। এর আগে গত ২৪ মে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন অভিযোগপত্র আমলে নিয়ে ১ জুন অভিযোগ গঠন শুনানির দিন নির্ধারণ করেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/27/বিরল-অ্যালবিনো-মহিষ-এখন-ক/
মামলার তদন্ত কর্মকর্তা অহিদুজ্জামান ভূঁইয়া আদালতে সোহেল রানা ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। পরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি বিচারের জন্য শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন। অভিযোগপত্রে সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে স্বপ্না আক্তারের বিরুদ্ধে অপরাধ সংঘটনে সহযোগিতার অভিযোগ উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/28/ত্যাগের-মহিমায়-পালিত-হচ/
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ডিএনএ রিপোর্ট, ময়নাতদন্ত প্রতিবেদন এবং ফরেনসিক আলামতের ভিত্তিতে অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে। উল্লেখ্য, অভিযোগ গঠন সম্পন্ন হলে মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হবে এবং পরবর্তী পর্যায়ে সাক্ষ্যগ্রহণসহ অন্যান্য বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।

























