ঢাবির করিডোরে ফিরে পাওয়া নিজেকে
- আপডেট সময় : ০১:৫২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ৮১ বার পড়া হয়েছে
বাংলাদেশি মডেল ও অভিনেত্রী শিরিন আক্তার শিলা—যার বর্তমান পরিচয় শোবিজ অঙ্গনে, কিন্তু একসময় তার স্বপ্ন ছিল একেবারেই ভিন্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়-এর পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হওয়া এই তারকা চেয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে। সম্প্রতি কার্জন হলে একটি ফটোশুট করতে গিয়ে সেই স্মৃতিচারণ করেন তিনি।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/29/সেন্সর-জটিলতা-কাটিয়ে-অব/
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শিলা লেখেন, এই করিডোর তাকে অন্যরকম অনুভূতি দিচ্ছে। ২০১৬-১৭ সেশনে তিনি এখানে একজন ছাত্রী ছিলেন এবং স্বপ্ন দেখতেন ঢাবির একজন ফিজিক্স লেকচারার হওয়ার। তিনি জানান, সেই লক্ষ্য অর্জনে চেষ্টা করেছিলেন, কিন্তু জীবনের গতিপথ বদলে যায়। তার ভাষায়—জীবন তাকে নিয়ে গেছে এক ঝলমলে জগতে, যেখানে এখন তার অবস্থান। শিলা আরও লেখেন, বর্তমান জীবন নিয়ে তার কোনো অভিযোগ নেই। তবে অতীতের স্মৃতি তাকে প্রশ্নের মুখে দাঁড় করায়—যদি তিনি সেই পথেই থেকে যেতেন!
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/30/কেমিক্যাল-নয়-প্রাকৃতিক/
উল্লেখ্য, ২০১৮ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নিলেও বিজয়ী হতে পারেননি শিলা। তবে পরের বছরই একই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে শোবিজে যাত্রা শুরু করেন। এরপর তিনি অভিনয় করেন নুহাশ হুমায়ূন পরিচালিত অ্যান্থলজি সিরিজ ‘ষ’-এর প্রথম পর্ব ‘এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ’-এ। সেখানে সোহেল মণ্ডল-এর বিপরীতে তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়ায়।


























