বিজয়ের জয়ের পর ভাইরাল পূজার পুরোনো ভিডিও
- আপডেট সময় : ০৩:২৯:১৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ৮৪ বার পড়া হয়েছে
ভারতের থালাপতি বিজয়-এর দল তামিলগা ভেট্টি কাজাগাম তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অভাবনীয় সাফল্য পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পুরোনো ভিডিও ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভিডিওটি প্রকাশ করেছেন অভিনেত্রী পূজা হেগড়ে, যেখানে তাকে আসন্ন সিনেমা জননায়গন-এর শুটিং সেটে বিজয়ের সম্ভাব্য জয়ের ইঙ্গিত দিতে দেখা যায়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/04/করিমপুরে-এগিয়ে-তৃণমূল-প/
ভিডিওতে একটি বোর্ডে লেখা ছিল “নির্বাচনে কে জিতবে?”—সেখানে মজার ছলে পূজা আঙুল দিয়ে বিজয়ের দিকে ইশারা করেন। বিষয়টি দেখে বিজয়কে হাস্যরসাত্মকভাবে লজ্জা পেতেও দেখা যায়। নির্বাচনের ফল প্রকাশের পর ভিডিওটি আবার ভাইরাল হলে নেটিজেনরা একে “ভবিষ্যদ্বাণী” হিসেবে মন্তব্য করছেন। অনেকেই লিখছেন, পূজার ইঙ্গিত বাস্তবে রূপ নিয়েছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/06/রকস্টার-লুকে-শাকিব-টিজার/
পূজা হেগড়ে পরে এক্স (সাবেক টুইটার)-এ বিজয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে অভিনন্দন জানান এবং বলেন, “থালাপতির এই উৎসব এখন আরও বড় হচ্ছে।” উল্লেখ্য, বিজয় ও পূজা আগে বিস্ট সিনেমায় একসঙ্গে কাজ করেছেন।


























