ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে আনোয়ার ইব্রাহিমের মধ্যাহ্নভোজ শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজারের বেশি: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ প্রধানমন্ত্রীর ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক! মৃত অন্তত ৭, আহত ৬৭ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মুখে স্বস্তির হাসি: আলমডাঙ্গায় নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ মাদারগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত

যাকে বলা হয়েছিল ‘অশুভ’, তিনিই আজ সুপারস্টার

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:২৫:১৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ তিনি বলিউডের অন্যতম নির্ভরযোগ্য ও প্রভাবশালী অভিনেত্রী। অথচ ক্যারিয়ারের শুরুতে বিদ্যা বালানকেই চলচ্চিত্র নির্মাতারা ‘অলক্ষুণে’ বা ‘অশুভ’ বলে আখ্যা দিয়েছিলেন।

অভিনয়জীবনের শুরুতে একের পর এক সিনেমা থেকে বাদ পড়তে হয়েছে তাকে। এমনকি প্রত্যাখ্যানের কষ্টে প্রতি রাতে কাঁদতে কাঁদতে ঘুমাতে যেতেন বলেও এক সাক্ষাৎকারে জানিয়েছেন এই অভিনেত্রী। ক্রমাগত ব্যর্থতায় একসময় নিজের আত্মবিশ্বাসও হারিয়ে ফেলেছিলেন তিনি। টেলিভিশনের জনপ্রিয় শো ‘হাম পাঁচ’-এর মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু হলেও চলচ্চিত্রে বিদ্যার পথ ছিল বেশ কঠিন। ক্যারিয়ারের শুরুতেই টানা ১৩টি প্রজেক্ট থেকে বাদ পড়েন তিনি।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/07/প্রথম-ভালোবাসা-নিয়ে-ভা/

একটি বিজ্ঞাপনের শুটিংয়ের কাজে দক্ষিণ ভারতে গিয়ে মালায়ালাম সুপারস্টার মোহনলালের সিনেমা ‘চাক্রম’-এ অভিনয়ের সুযোগ পেয়েছিলেন বিদ্যা। তবে ছবিটি মাঝপথে বন্ধ হয়ে গেলে ইন্ডাস্ট্রিতে গুজব ছড়িয়ে পড়ে, বিদ্যার কারণেই প্রজেক্টটি বন্ধ হয়েছে। এরপর আরও কয়েকটি সিনেমা থেকেও তাকে বাদ দেওয়া হয়।

তবে সব প্রতিকূলতা পেরিয়ে ২০১০ সালের পর বিদ্যার ক্যারিয়ারে আসে বড় পরিবর্তন। ‘নো ওয়ান কিলড জেসিকা’ ও ‘কাহানি’ সিনেমার মাধ্যমে তিনি নতুনভাবে দর্শকদের নজর কাড়েন। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য ডার্টি পিকচার’ বিদ্যার ক্যারিয়ারে বড় মোড় এনে দেয়। দক্ষিণী অভিনেত্রী সিল্ক স্মিতার জীবনভিত্তিক এই সিনেমায় অভিনয় করে ব্যাপক প্রশংসা পান তিনি। ছবিটির সাফল্যের পর প্রমাণ হয়, একজন নায়ক ছাড়াও পুরো সিনেমা নিজের কাঁধে টেনে নেওয়ার সক্ষমতা রয়েছে তার।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/12/তারকাজীবন-বাইরে-থেকে-চকচ/

পরবর্তীতে ‘তুমহারি সুলু’, ‘শকুন্তলা দেবী’ ও ‘শেরনি’র মতো চলচ্চিত্রে অভিনয় দক্ষতার স্বাক্ষর রাখেন বিদ্যা। এছাড়া ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমায় কার্তিক আরিয়ান ও মাধুরী দীক্ষিতের সঙ্গে অভিনয় করে আবারও দর্শকপ্রিয়তা অর্জন করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

যাকে বলা হয়েছিল ‘অশুভ’, তিনিই আজ সুপারস্টার

আপডেট সময় : ০৪:২৫:১৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬