ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক! মৃত অন্তত ৭, আহত ৬৭ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মুখে স্বস্তির হাসি: আলমডাঙ্গায় নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ মাদারগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত ইউপি চেয়ারম্যানের কিশোরগ্যাং কর্তৃক হামলার শিকার চ্যানেল ওয়ান’র রিপোর্টার অপু রংপুর নগরজুড়ে ঝুলন্ত অবৈধ তারের জঞ্জাল, নানা ঝুঁকিসহ ভয়ংকর দুর্ঘটনার আশংকা নান্দাইলে ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ওয়ালীউল্লাহর মতবিনিময় সভা রায়গঞ্জে সোনাখাড়া ইউনিয়নে টিআর-কাবিটা-কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ  ময়নাগুড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা বাসের ! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৫

৪ বছর পর জাতীয় দলে মোসাদ্দেক

খেলা ডেস্ক:
  • আপডেট সময় : ১১:০৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চার বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও বাংলাদেশের জাতীয় দলের একাদশে ফিরেছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে তাকে সুযোগ দিয়েছে টিম ম্যানেজমেন্ট।

সবশেষ ২০২২ সালে বাংলাদেশের হয়ে ওয়ানডে খেলেছিলেন মোসাদ্দেক। এরপর জাতীয় দলের বাইরে থাকলেও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে নির্বাচকদের নজর কাড়েন তিনি।চলমান ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাট হাতে ছিলেন দুর্দান্ত। মাত্র ৪৯ বলে সেঞ্চুরি করে দ্রুততম শতকের রেকর্ড স্পর্শ করেন এই অলরাউন্ডার। টুর্নামেন্টে ৭ ইনিংসে তার সংগ্রহ ৩৩৬ রান। স্ট্রাইক রেট ছিল ১৩৩-এরও বেশি।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/02/বিশ্বকাপ-জয়ের-স্বাদই-সে/

শুধু ব্যাটিং নয়, বল হাতেও ছিলেন সমান কার্যকর। ৯ ম্যাচে নিয়েছেন ১২ উইকেট। ইকোনমি রেটও ছিল প্রশংসনীয়। ফলে জাতীয় দলে ফেরার দাবি আরও জোরালো হয়ে ওঠে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে সেই পারফরম্যান্সেরই পুরস্কার পেলেন মোসাদ্দেক। অন্যদিকে স্পিনার রিশাদ হোসেন জায়গা পাননি একাদশে। নিউজিল্যান্ড সিরিজের শেষ ম্যাচেও তাকে বাইরে থাকতে হয়েছিল।

বাংলাদেশের একাদশে আছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তানভীর ইসলাম।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/06/তপু-বর্মণের-জোড়া-গোলে-ইউ/

অন্যদিকে অস্ট্রেলিয়ার একাদশে রয়েছে একটি নতুন মুখ। লিয়াম স্কট আজ খেলছেন তার ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ম্যাচ। এখন দেখার বিষয়, দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে মোসাদ্দেক হোসেন নিজের পারফরম্যান্স দিয়ে কতটা প্রভাব ফেলতে পারেন। ক্রিকেটপ্রেমীদের চোখ থাকবে এই অলরাউন্ডারের দিকেই।

নিউজটি শেয়ার করুন

৪ বছর পর জাতীয় দলে মোসাদ্দেক

আপডেট সময় : ১১:০৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬