ঢাকা ০১:০৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
শিল্প বর্জ্যের বিষাক্ত দূষণে বিপর্যস্ত বসুন্দিয়া ও আশপাশের জনজীবন মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে আনোয়ার ইব্রাহিমের মধ্যাহ্নভোজ শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজারের বেশি: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ প্রধানমন্ত্রীর ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক! মৃত অন্তত ৭, আহত ৬৭ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মুখে স্বস্তির হাসি: আলমডাঙ্গায় নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ

ঈদের পর দাম কমলেও ফের ঊর্ধ্বমুখী স্বর্ণের বাজার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৩৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৫০৮ টাকা বৃদ্ধি পেয়েছে। এর ফলে টানা তৃতীয় দফায় বাড়ল স্বর্ণের মূল্য।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি, বা বাজুস, বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে। নতুন এই মূল্য সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে খাঁটি স্বর্ণ ও রুপার দাম বৃদ্ধির প্রভাব দেশের বাজারেও পড়েছে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/18/কয়েকটি-দুর্বল-ব্যাংকের/

১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা। বাজুস আরও জানিয়েছে, এই মূল্য ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে। তবে অলংকারের নকশা ও কারুকাজ অনুযায়ী মজুরি আলাদাভাবে যুক্ত হবে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/16/বাংলাদেশের-বৈদেশিক-মুদ্র/

উল্লেখ্য, পবিত্র ঈদুল আজহার পর দেশের বাজারে টানা চার দফা স্বর্ণের দাম কমানো হয়েছিল। সে সময় ভরিপ্রতি স্বর্ণের দাম মোট ১৯ হাজার ৭৭১ টাকা হ্রাস পেয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে দেশের স্বর্ণের বাজার। বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক বাজারের পরিস্থিতির ওপর নির্ভর করে আগামী দিনগুলোতে স্বর্ণের দামে আরও পরিবর্তন আসতে পারে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঈদের পর দাম কমলেও ফের ঊর্ধ্বমুখী স্বর্ণের বাজার

আপডেট সময় : ০১:৩৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬