সর্বশেষ:
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.৭৬ বিলিয়ন ডলারে উন্নীত
নিজস্ব প্রতিবেদক:
- আপডেট সময় : ১০:৫৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখিয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের মোট বা গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ হাজার ৭৬৬ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ৩৫ দশমিক ৭৬ বিলিয়ন ডলারের সমান।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ১৬ জুন পর্যন্ত হিসাব অনুযায়ী এই রিজার্ভের পরিমাণ নির্ধারিত হয়েছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/15/জুনের-১৩-দিনেই-দেশে-এলো-১৩/
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বা আইএমএফের বিপিএম-৬ হিসাব পদ্ধতিতে দেশের রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ হাজার ২১৬ দশমিক ১৫ মিলিয়ন মার্কিন ডলার। যা আগের দিনের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে।
এর আগে ১৫ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৫ হাজার ৬৩০ দশমিক ৬৫ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ৩১ হাজার ৮০ দশমিক ৬১ মিলিয়ন ডলার। অর্থাৎ একদিনের ব্যবধানে রিজার্ভে সামান্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে।
অর্থনীতিবিদদের মতে, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, রপ্তানি আয়ে স্থিতিশীলতা এবং বৈদেশিক লেনদেনে নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের কারণে রিজার্ভে এই ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/16/বাজারে-স্বস্তি-কমেছে-আদা/
তবে তারা এটাও বলছেন, প্রকৃত বা নিট রিজার্ভ নির্ধারণে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দেওয়া হয়, ফলে আইএমএফের বিপিএম-৬ অনুযায়ী হিসাবই অর্থনৈতিক বাস্তবতার কাছাকাছি ধরা হয়।
বর্তমানে রিজার্ভ পরিস্থিতি কিছুটা স্থিতিশীল থাকলেও বৈশ্বিক অর্থনৈতিক চাপ ও আমদানি ব্যয়ের ওঠানামা ভবিষ্যতে এই অবস্থাকে প্রভাবিত করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

























