ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক! মৃত অন্তত ৭, আহত ৬৭ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মুখে স্বস্তির হাসি: আলমডাঙ্গায় নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ মাদারগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত ইউপি চেয়ারম্যানের কিশোরগ্যাং কর্তৃক হামলার শিকার চ্যানেল ওয়ান’র রিপোর্টার অপু রংপুর নগরজুড়ে ঝুলন্ত অবৈধ তারের জঞ্জাল, নানা ঝুঁকিসহ ভয়ংকর দুর্ঘটনার আশংকা নান্দাইলে ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ওয়ালীউল্লাহর মতবিনিময় সভা রায়গঞ্জে সোনাখাড়া ইউনিয়নে টিআর-কাবিটা-কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ  ময়নাগুড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা বাসের ! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৫

বাজারে স্বস্তি, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:২০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং আদা, রসুন ও পেঁয়াজসহ বেশ কয়েকটি পণ্যের দাম কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তবে পোলাওয়ের চালের দাম কিছুটা বেড়েছে বলে মত দিয়েছেন ক্রেতারা।

মঙ্গলবার সকালে রাজধানীর মহাখালী কাঁচাবাজার ও মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। পরিদর্শনকালে তিনি বাজারের পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঙ্গে সরবরাহ ও বিপণন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি বাজারে উপস্থিত ক্রেতাদের সঙ্গে কথা বলে মূল্য পরিস্থিতির খোঁজখবর নেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/15/জুনের-১৩-দিনেই-দেশে-এলো-১৩/

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সরকার নিয়মিত বাজার মনিটরিং করছে। গতকাল কারওয়ান বাজার এবং আজ আরও দুটি বাজার পরিদর্শনের মাধ্যমে ভোক্তাদের সন্তুষ্টির চিত্র পাওয়া গেছে। তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে ভোক্তাদের স্বার্থ রক্ষায় সরকার সর্বদা সজাগ রয়েছে। ব্যবসায়ীরা যেন যৌক্তিক মুনাফা করেন, তবে অতিরিক্ত মূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি না করেন—সেদিকেও নজর রাখা হচ্ছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/16/নতুন-পে-স্কেল-চালু-তবে-থাক/

বাজারে অধিকাংশ নিত্যপণ্যের দাম বর্তমানে স্থিতিশীল রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সরকারের তদারকি ও উদ্যোগ অব্যাহত থাকবে। এদিকে বিক্রেতারা জানিয়েছেন, বাজারে পণ্যের সরবরাহ পর্যাপ্ত রয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে আদা, রসুন ও পেঁয়াজের দাম কিছুটা কমেছে, যা ক্রেতাদের জন্য স্বস্তির খবর।

বাজার ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা আনতে প্রতিটি দোকানে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনাও দেন প্রতিমন্ত্রী। পরিদর্শনকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

বাজারে স্বস্তি, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম: প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৫:২০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬