ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে আনোয়ার ইব্রাহিমের মধ্যাহ্নভোজ শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজারের বেশি: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ প্রধানমন্ত্রীর ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক! মৃত অন্তত ৭, আহত ৬৭ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মুখে স্বস্তির হাসি: আলমডাঙ্গায় নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ মাদারগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত

ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমলো ৬৪০ মিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৫৬:২২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের তৈরি পোশাক খাতের অন্যতম প্রধান বাজার ইউরোপীয় ইউনিয়নে চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে রপ্তানি কমেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবির তথ্য অনুযায়ী, জুলাই থেকে মে পর্যন্ত সময়ে ইইউভুক্ত দেশগুলোতে বাংলাদেশের পোশাক রপ্তানি হয়েছে ১৭ দশমিক ৩৬ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৬৪০ মিলিয়ন ডলার কম।

যদিও মে মাসে রপ্তানিতে শক্তিশালী পুনরুদ্ধার দেখা গেছে। এপ্রিলে ১ দশমিক ৫২ বিলিয়ন ডলার থেকে মে মাসে রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ৮২ বিলিয়ন ডলারে। ফলে মাসভিত্তিক প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৯ দশমিক ৬ শতাংশ। তবে সংশ্লিষ্টরা বলছেন, এই পুনরুদ্ধার সামগ্রিক ধীরগতিকে পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। অর্থবছরের শুরুতে রপ্তানি আয় উল্লেখযোগ্যভাবে কমে যায়। জুলাইয়ে ১ দশমিক ৯৮ বিলিয়ন ডলার রপ্তানি হলেও সেপ্টেম্বরে তা নেমে আসে ১ দশমিক ৩৪ বিলিয়ন ডলারে। একইভাবে ফেব্রুয়ারি ও মার্চেও রপ্তানি আয় ছিল তুলনামূলক কম।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/18/ঈদের-পর-দাম-কমলেও-ফের-ঊর্ধ/

রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক আলমগীর হোসেন জানিয়েছেন, অর্থবছরের শুরুর দিকে রপ্তানি কমলেও সাম্প্রতিক তথ্য বাজারে ধীরে ধীরে পুনরুদ্ধারের ইঙ্গিত দিচ্ছে। চাহিদা স্থিতিশীল থাকলে আগামী মাসগুলোতেও ইতিবাচক ধারা অব্যাহত থাকতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। দেশভিত্তিক হিসাবে মে মাসে জার্মানিতে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়ে ৪০৯ দশমিক ৩ মিলিয়ন ডলারে পৌঁছেছে, যা এপ্রিলের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। তবে এটি এখনো জুলাই মাসের সর্বোচ্চ রপ্তানি আয়ের নিচে রয়েছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/18/কয়েকটি-দুর্বল-ব্যাংকের/

অন্যদিকে স্পেনে মে মাসে রপ্তানি হয়েছে ৩০০ দশমিক ১ মিলিয়ন ডলারের পোশাক, যা এপ্রিলের তুলনায় কিছুটা বেশি। বর্তমানে জার্মানি ও স্পেন ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির সবচেয়ে বড় দুটি গন্তব্য। বিশ্লেষকদের মতে, ইউরোপীয় বাজারে চাহিদার ওঠানামা এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার প্রভাব বাংলাদেশের তৈরি পোশাক খাতের ওপর পড়ছে। তবে সাম্প্রতিক পুনরুদ্ধার রপ্তানিকারকদের জন্য কিছুটা স্বস্তির বার্তা নিয়ে এসেছে।

নিউজটি শেয়ার করুন

ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমলো ৬৪০ মিলিয়ন ডলার

আপডেট সময় : ০১:৫৬:২২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬