ঢাকা ০১:০৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে আনোয়ার ইব্রাহিমের মধ্যাহ্নভোজ শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজারের বেশি: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ প্রধানমন্ত্রীর ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক! মৃত অন্তত ৭, আহত ৬৭ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মুখে স্বস্তির হাসি: আলমডাঙ্গায় নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ মাদারগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত

স্ত্রীর মৃত্যুর মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৩২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্ত্রীর আত্মহত্যার ঘটনায় দায়ের করা মামলায় ছোট পর্দার অভিনেতা জাহের আলভীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন অভিনেতা জাহের আলভী। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্র জানায়, শুনানিতে আলভীর পক্ষের আইনজীবীরা দাবি করেন, এ ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই এবং ব্যক্তিগত বিরোধের জেরে তাকে হয়রানিমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে। তবে বাদীপক্ষ জামিনের বিরোধিতা করে আদালতে বক্তব্য উপস্থাপন করেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/16/দুই-হত্যা-মামলায়-সাবেক-ম/

গত ১ মার্চ রাজধানীর মিরপুরে নিজ বাসা থেকে অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে এবং তদন্ত শুরু করে।

এ ঘটনায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় জাহের আলভী এবং তার মা নাসরিন সুলতানা শিউলিকে আসামি করা হয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/18/ঐশ্বরিয়াকে-আন্টি-বলেই/

মামলার অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও মানসিক নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।তবে মামলার বিষয়ে আসামিপক্ষের দাবি, অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই এবং তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হবে।বর্তমানে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্ত্রীর মৃত্যুর মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে

আপডেট সময় : ০৩:৩২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬