অনলাইন প্রতারণা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি আবারও গ্রেপ্তার
- আপডেট সময় : ০৪:৪৭:১১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের অভিযোগে রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা একটি মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান শাহাদাত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ। আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপপরিদর্শক মোহাম্মদ মাহফুজুর রহমান তৌহিদ আফ্রিদিকে আদালতে হাজির করে তাকে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/15/বেনজীর-গ্রেপ্তারের-খবরে/
আবেদনে বলা হয়, তদন্তে তৌহিদ আফ্রিদির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন। শুনানিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ গোলাম মুর্তজা ইবনে ইসলাম গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ইকবাল মাহমুদ শোভন এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/09/রাজনীতিতে-অনাগ্রহী-কোয়ে/
মামলার অভিযোগ অনুযায়ী, গত ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করে। শুরুতে অল্প পরিমাণ অর্থ ফেরত দিয়ে বিশ্বাস অর্জনের পর ধাপে ধাপে বড় অঙ্কের বিনিয়োগে উৎসাহিত করা হয়। পরবর্তীতে মুনাফাসহ অর্থ ফেরতের আশ্বাস দিয়ে ভুক্তভোগীর কাছ থেকে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাৎ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় সৈয়দা আশফাহ তোয়াহা দ্যূতি ওয়ারী থানায় মামলা দায়ের করেন।উল্লেখ্য, গত বছরের ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর হত্যাসহ একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং বিভিন্ন সময়ে রিমান্ডেও নেওয়া হয়েছে।


























