ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক! মৃত অন্তত ৭, আহত ৬৭ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মুখে স্বস্তির হাসি: আলমডাঙ্গায় নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ মাদারগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত ইউপি চেয়ারম্যানের কিশোরগ্যাং কর্তৃক হামলার শিকার চ্যানেল ওয়ান’র রিপোর্টার অপু রংপুর নগরজুড়ে ঝুলন্ত অবৈধ তারের জঞ্জাল, নানা ঝুঁকিসহ ভয়ংকর দুর্ঘটনার আশংকা নান্দাইলে ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ওয়ালীউল্লাহর মতবিনিময় সভা রায়গঞ্জে সোনাখাড়া ইউনিয়নে টিআর-কাবিটা-কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ  ময়নাগুড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা বাসের ! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৫

অনলাইন প্রতারণা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি আবারও গ্রেপ্তার

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:৪৭:১১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের অভিযোগে রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা একটি মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান শাহাদাত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ। আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপপরিদর্শক মোহাম্মদ মাহফুজুর রহমান তৌহিদ আফ্রিদিকে আদালতে হাজির করে তাকে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/15/বেনজীর-গ্রেপ্তারের-খবরে/

আবেদনে বলা হয়, তদন্তে তৌহিদ আফ্রিদির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন। শুনানিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ গোলাম মুর্তজা ইবনে ইসলাম গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ইকবাল মাহমুদ শোভন এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/09/রাজনীতিতে-অনাগ্রহী-কোয়ে/

মামলার অভিযোগ অনুযায়ী, গত ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করে। শুরুতে অল্প পরিমাণ অর্থ ফেরত দিয়ে বিশ্বাস অর্জনের পর ধাপে ধাপে বড় অঙ্কের বিনিয়োগে উৎসাহিত করা হয়। পরবর্তীতে মুনাফাসহ অর্থ ফেরতের আশ্বাস দিয়ে ভুক্তভোগীর কাছ থেকে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাৎ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় সৈয়দা আশফাহ তোয়াহা দ্যূতি ওয়ারী থানায় মামলা দায়ের করেন।উল্লেখ্য, গত বছরের ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর হত্যাসহ একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং বিভিন্ন সময়ে রিমান্ডেও নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

অনলাইন প্রতারণা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি আবারও গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৪৭:১১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬