খুলনায় ১১ দলীয় ঐক্যের মহাসমাবেশ শনিবার
- আপডেট সময় : ০২:৪৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে
গণভোটের রায় বাস্তবায়ন এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে খুলনায় বিভাগীয় সমাবেশের ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য। আগামী ২০ জুন শনিবার দুপুর ২টায় খুলনা মহানগরীর ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ সমাবেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/18/মহাখালীতে-আওয়ামী-লীগের/
সমাবেশকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা। তাদের দাবি, খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণ ঘটবে।বিবৃতিতে আরও বলা হয়েছে, গণভোটের রায় বাস্তবায়ন, জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি এবং চলমান জনদুর্ভোগের বিষয়গুলো সমাবেশে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে। সমাবেশ সফল করতে খুলনা বিভাগের সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে ১১ দলীয় ঐক্য।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/17/মৌলভীবাজারে-খালেদা-রাব্ব/
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, খুলনায় অনুষ্ঠিত হতে যাওয়া এ সমাবেশ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ বার্তা বহন করতে পারে। সমাবেশ ঘিরে ইতোমধ্যেই নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।


























