ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক! মৃত অন্তত ৭, আহত ৬৭ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মুখে স্বস্তির হাসি: আলমডাঙ্গায় নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ মাদারগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত ইউপি চেয়ারম্যানের কিশোরগ্যাং কর্তৃক হামলার শিকার চ্যানেল ওয়ান’র রিপোর্টার অপু রংপুর নগরজুড়ে ঝুলন্ত অবৈধ তারের জঞ্জাল, নানা ঝুঁকিসহ ভয়ংকর দুর্ঘটনার আশংকা নান্দাইলে ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ওয়ালীউল্লাহর মতবিনিময় সভা রায়গঞ্জে সোনাখাড়া ইউনিয়নে টিআর-কাবিটা-কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ  ময়নাগুড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা বাসের ! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৫

খুলনায় ১১ দলীয় ঐক্যের মহাসমাবেশ শনিবার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৪৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণভোটের রায় বাস্তবায়ন এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে খুলনায় বিভাগীয় সমাবেশের ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য। আগামী ২০ জুন শনিবার দুপুর ২টায় খুলনা মহানগরীর ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ সমাবেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/18/মহাখালীতে-আওয়ামী-লীগের/

সমাবেশকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা। তাদের দাবি, খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণ ঘটবে।বিবৃতিতে আরও বলা হয়েছে, গণভোটের রায় বাস্তবায়ন, জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি এবং চলমান জনদুর্ভোগের বিষয়গুলো সমাবেশে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে। সমাবেশ সফল করতে খুলনা বিভাগের সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে ১১ দলীয় ঐক্য।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/17/মৌলভীবাজারে-খালেদা-রাব্ব/

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, খুলনায় অনুষ্ঠিত হতে যাওয়া এ সমাবেশ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ বার্তা বহন করতে পারে। সমাবেশ ঘিরে ইতোমধ্যেই নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

খুলনায় ১১ দলীয় ঐক্যের মহাসমাবেশ শনিবার

আপডেট সময় : ০২:৪৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬